ফেসবুক কাব্য-২১
কাজী সায়েমুজ্জামান
কোন একদিন আমার একাকী চলার পথে পিছু ফিরে,
কোথাও কিছু রয়েছে কিনা পায়ের অসংখ্য চিহ্ন ঘিরে
চেয়ে দেখি- সযত্নে রেখে আসা সহযাত্রী সময়ের ঘরে
আমার অনেক ক্লান্তি বেদনা আর দীর্ঘশ্বাস আছে পড়ে।
ভেবে দেখা হয়নি কেন কবিতার শব্দগুলো কথা বলে,
ঢেউগুলো মিলিয়ে যায় ফের- পাথর ছুড়ে ফেলা জলে।
কেন সুখ পাওয়ার আকাঙ্খা নিজেকে ভীষণ কষ্ট দিয়ে,
এত অভিমান কেন জাগে মনে অন্যের অবহেলা নিয়ে।
ফালিফালি করে কাটা ব্যবচ্ছেদ জীবন বলছে হে পথিক;
বেহিসাবী হাটা ক্লান্ত সময়ের সান্নিধ্যে গন্তব্য হয়নি ঠিক।
খবর এসেছে মনের আকাশে উলকাপাত হবে এই রাতে
এভাবেই সব শেষ হয়ে যাক কার কি যায় আসে তাতে!
আমার আমিকে খুজেঁ দেখা হয়নি, কখনোই তা না হোক
আমার এই নিয়তির পথের প্রান্ত থামিয়েছে তোমার চোখ।
প্রতিদিন জীবন নিয়ে বাজির দাবায় বারবার যাচ্ছি হেরে,
শুধু তোমাকে দেখার পর এই শুন্যতা বহুগুনে গেছে বেড়ে ।
বিসিএস প্রশাসন একাডেমী, শাহবাগ
১২ জানুয়ারী, ২০১৩, রাত ২.০০ টা
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



