
কারে কোথায় ফেলে এসেছিস পোড়া মন
কত দূরে আমি অথচ এখনো তার আকর্ষণ।
এখনো তার মায়া আমার ভেতরে কেন হায়
বারবার কড়া নেড়ে যায় মনের জানালায়।
এ জলের রাজ্যে আমি হারিয়ে ফেলেছি দিক
এখানেও সে আমার জীবনে সমান প্রাসঙ্গিক।
স্রোতের গতির মতো ভাবনায় কাটে দিনরাত
এখানেও সে আসে যখন মাথায় রাখি হাত।
সোয়াচ অব নো গ্রাউন্ড
বঙ্গোপসাগর
০৪ ফেব্রুয়ারি ২০১৮, দুপুর ১২ টা।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




