অনেক কথাই বলা যায় ভাষণে কথার বুলিতে
তবু কে প্রাণ বিলিয়ে দিতে চায় বন্দুকের গুলিতে।
কে পারে এভাবে প্রাণটা দিতে বাচাঁতে সম্মান
খুজেঁ ফিরি কোথাও দেখিনা এমন মহৎ প্রাণ।
কোন কল্পনা বা গল্প নয় বলতে গেলে খাটি
এমন মহাপুরুষের উর্বর চাষ করেছে এই মাটি।
নিজের মুখের নিজের মায়ের ভাষার মর্যাদায়
বন্দুকের গুলিতে বুক এগিয়ে দিয়েছে নির্দ্বিধায়।
মা, কিভাবে পাষাণে বেঁধে রেখেছো তোমার বুক
চেয়ে দেখেছো রক্তে ভাসা এমন সন্তানের মুখ।
এ বেদনার এ শোকের খুব অল্পই বুঝতে পারি
কত শোক নিয়ে আসে এই একুশে ফেব্রুয়ারি।
শুধু মা জানে সন্তান হারালে কিভাবে চোখের জল
নির্জনে গোপনে কত কাল ধরে ঝড়ে পড়ে অনর্গল।
এক ফোটা তার চোখের জল কতটা হয় ভারি ?
তা বুঝিয়ে দিতে ফিরে এলো একুশে ফেব্রুয়ারি।
কাজী সায়েমুজ্জামান
বিয়াম ফাউন্ডেশন, ইস্কাটন
২১ ফেব্রুয়ারি, ২০১৮
রাত ১১ টা।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



