somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ দলের বিজয়ের তাৎক্ষণিক উদযাপন

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের নামে একটা পত্র ইন্টারনেটে পাওয়া যায়। এটা নাকি তিনি তাঁর পুত্রের স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখেছিলেন। চিঠিতে একটা কথা মনে দাগ কাটে। 'আমার পুত্রকে শিখাবেন-কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়।' বিজয় উদযাপন করা, করতে জানাটা বিরাট একটা ব্যাপার। তেমনি পরাজয়। এর মাধ্যমেই পরিপক্কতা আর ভদ্রতাবোধ ফুটে উঠে। সেই বিজয়টা যখন জাতিগত হয়, তখন তা আরো গুরুত্বপূর্ণ।

গতকালের বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেট বিশ্বকাপ জয়ের তাৎক্ষণিক উদযাপনটা একেবারেই পছন্দ হয়নি। এজন্য আমি ক্রিকেটারদের দোষ দেইনা। দোষ দেবো ব্যবস্থাপকদের। যারা টিমের দায়িত্বে ছিলেন। এভাবে বিজয়ের শেষ রানের সাথে সাথে পুরো টিম মাঠে ঢুকে বিপক্ষের দলের খেলোয়ারদের সাথে ধাক্কাধাক্কি করে বিজয় উদযাপন করাটা দৃষ্টিকটু লেগেছে। যেটা করা যেতো- মাঠে ঢুকে তারা বিপক্ষের খেলোয়ারদের সাথে হ্যান্ডশেক করতে পারতেন। যে দুজন খোলোয়াড় মাঠে ছিলেন, তারাও সুন্দর করে প্রতিযোগী দলের খেলোয়ারদের সাথে হাত মেলাতে পারতেন। পরে তারা মাঠ মাঠ ছাড়লে বিজয় উদযাপন করা যেতো। বুঝতে হবে, হেরে গেলে প্রতিযোগী দলের মানসিক অবস্থা বিপর্যস্ত থাকে। তাদেরকে তখন সমবেদনা জানানো দরকার। এটা মিনিমাম ভদ্রতা। এই মিনিমাম ভদ্রতাটুকু কাল মাঠে দেখা যায়নি। আমরা বিশ্বের বড় বড় খেলোয়ারদের দেখেছি। বিজয়ের পর তারা কত ঠান্ডা মাথায় থাকেন। প্রতিযোগী খেলোয়ারদের সাথে এমন আচরণ করেন, যাতে মনে হয় খেলায় প্রতিযোগীরাই জিতেছে। ক্রিকেটকে এজন্যই ভদ্রলোকের খেলা বলা হয়।

জানি গতকাল পুরো বাংলাদেশের সাথে সব খেলোয়ারও উচ্ছ্বসিত ছিলেন। এছাড়া খেলার সময়েও ভারতীয় দলের কিছু খেলোয়ার সৌজন্যতা দেখাননি। অনেকে অভদ্র আচরণ করেছেন। কিন্তু বিজয় অর্জিত হলে বিজয়ী দলের দায়িত্ব বেড়ে যায়। আমার সাথে হয়ত অনেকে একমত নাও হতে পারেন। আমার মনে হয়, সেই দায়িত্ব কাল বাংলাদেশ দল সম্পূর্ণ পালন করতে পারেনি। এর আগেও দেখেছি, খেলায় হেরে গিয়ে বাংলাদেশ দল কাঁদছে। খেলায় হারজিত থাকবেই। খেলোয়ারদেরকে প্রফেশনাল হতে হবে। তাদের লক্ষ্য থাকবে বহুদূরে যাওয়ার। পারজয়কে মেনে নিতে এবং বিজয় উদযাপন করতেও জানতে হয়। আমরা এবিষয়টায় বড়ই কাঁচা। বড়ই ইমোশনাল জাতি।

এদিকে বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ না কী আইসিসির কাছে বিচারও দিয়েছে। আইসিসি বিষয়টি তদন্তও করবে। আমরা আমাদের ক্রিকেটারদের সাথে আছি। তদন্ত করতে হলে পুরো খেলায় খেলোয়ার সবার আচরণ তদন্ত করতে হবে। তবে ভবিষ্যতে অনেক জয় পরাজয় আসবে। আমাদের খেলোয়ার যারা মাঠে বা মাঠের বাইরে থাকবেন, তারা যাতে বিজয় বা পরাজয় ঠিকমতো উদযাপন করতে পারেন, তা নিয়ে যাতে কোন প্রশ্ন না ওঠে, সেবিষয়ে টিম ম্যানেজমেন্ট খেয়াল রাখবেন বলে আশা করছি।

বাইরের বিশ্বকে দেখাতে চাই, আমরা পরাজেয় মেনে নিতে জানি, বিজয় উদযাপন করতে জানি।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৫
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×