কিছু দিন আগে একটি পোস্ট দিয়েছিলাম সিঙ্গাপুরে বাংলার গ্রহনযোগ্যতা বাড়ছে এ শিরোনামে। এবার তারই ধারাবাহিকতায় সিঙ্গাপুরে চালু হল বাংলা এফএম (আমার এফএম ৯৬।৩)।

সাধুবাদ জানাতেই হয় উদ্যোগতাদের। হয়ত দেশী এফ এম এর মত ভাল প্রোগ্রাম শুরুতে দিতে পারবে না কিন্তু অন্তত দেশের কিছু এফএম এর আরজে দের মত বাংলা না বলে সঠিক উচ্চারনের বাংলা প্রোগ্রাম তো হচ্ছে। আধুনিক প্রযুক্তির যুগে এফ এম যদিও তেমন বড় কিছু বিষয় নয়, বিশেষত সিঙ্গাপরের মত দেশে যেখানে প্রযুক্তির ছোয়া লেগে আছে প্রতি পরতে পরতে। তার ওপর দু’ঘন্টার প্রোগ্রাম, যদিও সময়টা খুব দীর্ঘ নয় কিন্তু তাতে কি? এভাবেই এগিয়ে যাবে বাংলা। সব কিছুর সুত্রপাত হয় ছোট দিয়েই। সিঙ্গাপুরে সরকারিভাবে ইংরেজি, চাইনিজ, মালায় এবং তামিল এ চারটি ভাষা স্বীকৃত। এখন স্বপ্ন দেখা যেতেই পারে সিঙ্গাপুরের পঞ্চম স্বীকৃত ভাষা বাংলা। এ স্বপ্নটা কি অলীক কিছু?




আরও দেখুন
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




