জীবনটা যদি উপন্যাসের পাতা হতো !
_তাহলে হয়তো ,
পড়ন্ত বিকেলে
পশ্চিমের নীল আকাশে
ঢলে পড়া সূর্য্যের আলোতে,
মুক্তোর মতো জ্বলতে থাকা মেঘ দেখে আর ভবিষ্যত্ নিয়ে ভাবতে হতো না ।
_ব্যস্ত শহরের হাজারো মানুষের ভীড়ে নিজেকে একা লাগতো না ।
_মেঘলা কালো আকাশে উড়তে থাকা পাখি দেখে ,
ভেসে যাওয়া স্বপ্নের কথা ভেবে অশ্রু ঝরতো না ।
_শ্রাবণের এই বৃষ্টিতে ভিজতে গিয়ে, ফেলে আসা কিছু স্মৃতিকেও ধুয়ে দিয়ে হতো না ।
_রক্তে রাঙা হয়ে জ্বলে ওঠা সূর্য্যকে দেখে ঢলে পড়া জীবন নিয়ে আর ভাবতে হতো না ।
_সবার অগোচরে অথবা সম্মুখে দিনের সমাপ্তিতে ,
চিত্কার করে জানতে ইচ্ছে হতো না_
কী পেলাম ?
এভাবেই তো শেষ হবে জীবনের অধ্যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


