ব্লগ এর ভার্চুয়াল সম্পর্ক গুলো কে কি সহজে , সবাই করে নেয় ! আমি কেন এমন পারিনা ! আজ আমার মতো অভাজন এর জন্ম দিন , ব্লগের সব হাই প্রফাইল ব্লগার দের ভিড়ে , আমার জন্মদিন , নিতান্ত ছোট বাপার ! তাই কাল রাত ১২ টায় , প্রিয় নাফিস কে জন্ম দিন জানিয়ে , চুপি চুপি , নিজের জন্ম দিন এর খবর জানিয়ে গেলাম ....তারপর কত অচেনা ব্লগার আমাকে উইস করলো ! আমার মতো ঘরকুনো , চুপচাপ মানুষের জন্য সেটা অনেক বড় বাপার , সেই গানটার মতো 'আমার ভাঙ্গা ঘরে এত চাদের আলো !'
আজ কাল লাইফ অনেক জটিল হয়ে পরেছে , সেই ছাত্র জীবন এর সময় টাকে মিস করসি , আহা কি সময় ছিলো , সিলেট এর চা বাগান , পাহাড় ঘেরা কাম্পাস , বন্ধু আড্ডা , সপ্তাহে এক দিন একটু ভালো খেতে যেতাম , আজ আমি চাইলে প্রতিদিন ভালো খেতে পারি,,,,কিন্তু সেই মজা পাই না ...কারণ তখন সাথে বন্ধুরা থাকতো , আজ একই শহর ঢাকাতে থাকার পরেও , বন্ধু দের সাথে দেখা হয়না ...সবাই কেমন বাস্ত, আমিও বাস্ত অফিস , বাসা , কারিয়ার, এর পিছনে দৌড়, দিতে দিতে আমার , ভিতরের হাসি খুসি মানুষ টা কবে জানি মরে গেছে ....তাইতো আমি প্রতিদিন বাসায় ফেরার জন্য আকুল হয়ে থাকি , নিজের ঘর , আর ব্লগ , এই আমার পৃথিবী !
ধন্যবাদ লো প্রফাইল , ব্লগার এর জন্ম দিনে আপনাদের শুভো কামনার জন্য! সবাই অনেক ভালো থাকবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

