somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃষ্টি আকর্ষণ!!! দৃষ্টি আকর্ষণ!!! দৃষ্টি আকর্ষণ!!!

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ফরমালিন নিয়ন্ত্রণ বিল-২০১৫ ’ আজ বুধবার সংসদে উত্থাপিত হয়েছে।

একজন ডাক্তার হিসেবে এই আইনের আরও সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছি। কিন্তু জানি কর্তা ব্যক্তিদের কানে তা পৌঁছাবে না। আর বেশির ভাগ মানুষ বিপদে না পড়া পর্যন্ত আমার এই লেখার প্রয়োজনীয়তা বুঝবেন না। আর সাংবাদিকরা তো আলোকপাত করবেনই না।

ফরমালিন সহজলভ্য হওয়ায় খাদ্যে ভেজাল জনিত ভয়াবহতা সম্পর্কে জ্ঞাত হয়েই সবার জ্ঞাতার্থে আরও জানাচ্ছি, এই ফরমালিন শল্য চিকিৎসার (সার্জারি) ক্ষেত্রে এক অপরিহার্য উপাদান। শরীরের বিভিন্ন অংশের সার্জারি করার পর সেখান থেকে কিছু "টিস্যু" কেটে নিয়ে বায়োপসি করতে পাঠান হয় উন্নতমানের ডায়াগনস্টিক সেন্টারে ক্যান্সারের জীবাণু আছে কিনা পরীক্ষা করার জন্য। প্রতিদিন দেশব্যাপী বিভিন্ন হাসপাতাল-ক্লিনিক থেকে শত শত "টিস্যু স্যাম্পেল" ঢাকায় বায়োপসি করানোর জন্য পাঠানো হয়। এই ক্ষেত্রে ওই "টিস্যু স্যাম্পেল" এর একমাত্র সংরক্ষণকারী উপাদান এই ফরমালিন। ফরমালিন ছাড়া ওই "টিস্যু স্যাম্পেল" কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যায়। তাই বর্তমানেই ফরমালিন পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহারের উপর কড়াকড়ির কারনে এই ফরমালিন ওষুধের মার্কেটে পাওয়াই যাচ্ছে না। লাইসেন্সধারীদের অত্যন্ত সল্পতা এবং নতুন লাইসেন্স ইস্যু না করার কারনে বিক্রেতারাও এগুলো রাখছেন না। চোরাই মার্কেটে কিছু বিক্রি হয় বটে, কিন্তু তা অত্যন্ত উচ্চমূল্যে, সাধারণের ক্রয় ক্ষমতার অনেক বাইরে এবং তাও চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। কিন্তু কোন হাসপাতালে এর সাপ্লাই নাই। এমতাবস্থায় শল্য চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সারাদেশে অনেক ক্যান্সার রোগী "আনডায়াগনোসড" থেকে যাচ্ছে।

তাই এই আইন যেভাবেই করা হোক না কেন, সারাদেশে সকল হাসপাতাল ও ক্লিনিকে শল্য চিকিৎসার কাজে "একান্ত প্রয়োজনীয় ফরমালিন" যেন সহজে রোগীর কাছে বা তার অ্যাটেনডেন্টের কাছে পৌঁছাতে সে ব্যবস্থা রাখাও জরুরি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×