somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় মানবতা?

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘টিপুকে ঢাকা থেকে ধরে নিয়ে আগৈলঝাড়ায় হত্যা করা হয়’

রাজধানীর হাজারীবাগ থেকে ছাত্রদল
নেতা টিপু হাওলাদারকে গ্রেপ্তার
করে বরিশালের অগৈলঝাড়ায় নিয়ে পুলিশ
গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ
করেছে তার পরিবার। আজ জাতীয়
প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে টিপু হাওলাদারের
মা রাজিয়া বেগম ও স্ত্রী সোমা আক্তার
এ অভিযোগ করেন। কান্নাজড়িত
কণ্ঠে রাজিয়া বেগম বলেন,
‘দ্যাশে তো আইন-কানুন আছে। অপরাধ
করলে তার শাস্তি হইবে। তাই
বইল্লা কি বিচার ছাড়াই পুলিশ একটা মানুষ
মাইরা হালাইবে। এহন মুই দুইডা নাতনি ও
পোলার বউ নিয়া কই যামু। ওরে আল্লারে,
আমার টিপুরে ফিরাইয়া দেন।’
সোমা আক্তার বলেন,
আমরা জানতে পারিÑ
১৯শে ফেব্রুয়ারি ডিবি পুলিশ
ঢাকা থেকে টিপুকে আটক
করে হাজারীবাগ থানায় নিয়ে গেছে।
পরদিন সকালে তাকে আগৈলঝাড়া থানায়
নিয়ে যাওয়া হয়। এ খবর শুনে শাশুড়িসহ
আগৈলঝাড়া থানায় গেলে পুলিশ বলেÑ
টিপু এখানে নেই। তারপর থানার
দারোগা আমাদের থানা থেকে বের
করে দেন। তিনি বলেন, আগৈঝাড়া থানার
পাশেই আমাদের বাড়ি।
২০শে ফেব্রুয়ারি রাত ২টার দিকে থানার
পাশে ৮-১০টা গুলির শব্দ পাই। পরদিন সকাল
বেলা শুনতে পাইÑ টিপু ও জাসাসের
সাংগঠনিক সম্পাদক কবির হাওলাদার
বন্দুকযুদ্ধে মারা গেছে। সোমা আক্তার
বলেন,
একটি মিথ্যা গাড়ি পোড়ানো মামলায়
এভাবে পুলিশ
একজনকে গুলি করে হত্যা করতে পারে?
আমার তিন বছরের মেয়ে হাফসা ও তিন মাস
বয়সী আফরোজাকে নিয়ে এখন কোথায়
যাবো? তাদের আমি কেমন করে মানুষ
করবো? এ সময় তিনি তার স্বামীর হত্যার
সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন।
সংবাদ সম্মেলনে টিপু হওলাদারের
শাশুড়ি নুরুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,
২০শে ফেব্রুয়ারি মধ্যরাতে আগৈলঝাড়া
উপজেলার বাইবাস সড়কের
কুয়াতিরপাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’
বরিশালে আগৈলঝাড়া উপজেলার
ছাত্রদলের য্গ্মু সম্পাদক টিপু হওলাদার ও
জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির
হাওলাদার নিহত হয়।

www.mzamin.com/mobile/details.php?mzamin=NjY2MzA=&sMQ==
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×