আজ ২০ এপ্রিল বিকালে আমতলী থেকে বনশ্রী আসার উদ্দেশ্যে আলিফ পরিবহনের একটি বাসে রওনা দিয়েছিলাম। বাসটি গুলশান ১, লিংকরোড, মধ্যবাড্ডা হয়ে বনশ্রী আসার কথা। বাসটি গুলশান ১ এর কাছাকাছি পৌছালে আওয়ামীলীগের প্রার্থী আনিসুল হকের পক্ষে প্রচার কাজ চালাচ্ছে এমন প্রায় ৩০ জন ছাত্রলীগ কর্মী (সবার গলায় প্রার্থীর দেয়া পরিচয়পত্র ঝোলান আর হাতে হ্যান্ডবিল) জোর করে বাসে উঠে বসে। তারপর বাস ড্রাইভারকে জোর করে গুলশান-২ এ গিয়ে তাদের দিয়ে আসতে বাধ্য করে। যদিও এটি বাসটির রুট না। যাত্রীরা সব জিম্মি হয়ে পড়ে। কিছু কিছৃ মেয়ে তখন ভয়ে বাস থেকে যায়। আমরা যারা নামিনি তাদের মধ্যে কয়েকজন মহিলা ছিল, তাদের সাথে ছেলেগুলো যে রকম অশ্লীল আচরণ করেছে বাসের মধ্যে বসে তাতে লজ্জায় আমাদের সবার মাথা হেট হয়ে যায়। এমনকি বাসের জানালায় বসে বাইরের রাস্তার মেয়েদেরকেও উত্ত্যক্ত করেছে। ছেলেগুলো গুলশান ২ এ নেমে যায়। ভাড়া দেয়া দূরের কথা।
এরাই নাকি ছাত্রলীগকর্মী। আজ আবার স্বচক্ষে দেখলাম। আমরা যাত্রীরা ওদের তুলনায় সংখ্যায় কম ছিলাম বলে সামনে বসে বসে দেখতে বাধ্য হলাম। আজও মা-চাচিদের সম্মান রক্ষা করতে পারলাম না।
ছেলেগুলো নেমে যাবার পর যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে।
হাস্যকর কি জানেন? যাত্রীদের মধ্যে কয়েকজন আওয়ামী সমর্থকও ছিল। তাদের একজন রাগ ঝাড়তে শুরু করে কন্ট্রাকটরের উপর। কেন সে সকল মহিলা যাত্রীকে গুলশান ১ এ জোর নামিয়ে দিয়ে গেল না? তাহলে তাদের অপদস্থ হতে হত না।
কি বলব আদমীগুলোকে????
আপনারাই বলুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




