স্বপ্ন আমার রঙের মেলা,
স্বপ্ন দেখি দিনের বেলা
স্বপ্নে দেখলাম দেশে আমার
প্রজাপতি করসে খেলা।
স্বপ্নে দেখলাম সেই আধপেটা মানুষ গুলো,
পেট পুরে তিন বেলা খাচ্ছে আবার,
স্বপ্নে দেখলাম গার্মেন্টস বোনগুলো
খিল খিলীয়ে হাসছে আবার।
স্বপ্নে দেখলাম ফার্মগেট গুলিস্তানের মোরগুলিতে
বাস এর পিছনে দৌড়ায় না কেউ,
আরও দেখলাম সুন্দর সুন্দর বাসে করে
বাড়ি ফিরছে ছেলে-বুড়ো ধনী-গরিব জামাই-বউ।
স্বপ্নে দেখলাম দুই নেত্রি মিলেমিশে স্লোগান দিচ্ছে
"হরতাল নয়, দেশ গড়ি একসাথে এই ইচ্ছে"
দেখি চৌদ্দকোটি জনগন একই কথা বলসে
স্বপ্নেই ভাবি স্বপ্ন দেখসি! দেশে এগুলো কি হচ্ছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



