বন্ধু, আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো?
ভীষণ কষ্টে দিন কাটছে আজ, রাতগুলোও এলোমেলো।
বন্ধু, আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো?
দুষ্টুমি আর হেয়ালীপনা কোথায় যেন সব হারালো।
ইচ্ছেতে যা ছিলোনা কখনো, তাতেই আজ আমার ডুব,
মন ভালো নেই, মন ভালো নেই, মনটা আমার খারাপ খুব।
ইচ্ছে ছিলো- রাত্রি শেষে আনবো বয়ে শুভ্র ভোর,
ইচ্ছেটা মোর হয়নি পূরণ, যায়নি কেটে রাতের ঘোর।
ভাবনারা সব চাইছে ছুটি, রাখছে আমায় একা,
সহজ-সরল পথগুলো মোর হচ্ছে আকা-বাঁকা।
মনের আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি তবু আসছে না,
মন ভালো নেই, মন ভালো নেই, মনটা যে আর হাসছে না।
আমার মন খারাপই থাক, তোমার মনকে দেখে রেখো,
আনন্দ আর উদ্দীপনায় মনটা তোমার মেখে রেখো।
মন ভালো নেই, মন ভালো নেই, মনটা আমার খারাপ খুব,
রাত হয়েছে অনেক গভীর, রাতের গায়ে চাঁদের ডুব...
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


