আজ এই রাতে দৃষ্টি মেলে গহিন আঁধারে,
বোকা বোকা ইচ্ছেরা তোমাকে খুজে ফিরে।
তুমি আছ দূরে উষ্ণ ভালোবাসার নরম স্পর্শে,
আমি আছি আজ এই রাতে আঁধারের কোলে ভেসে।
কথা তো ছিলো দুটি দেহ হবে জড়ো একই বিছানায়,
কথাটা তো হলোনা পূরণ- দিন চলে যায়।
আজ হয়তো এই অবেলায় তোমার নেই কিছু মনে,
আমি তো হায় পারিনা ভুলতে- ভুলবো কেমনে।
আজ এই রাতে উঠেনি জোসনার ঢেউ ঐ আকাশে,
আজ এই রাতে মেঘেরা কি যাচ্ছে কোথাও ভেসে ভেসে।
আমার দু’চোখে ঘুম নেই- নেই কোনো স্বপ্ন রঙ্গীন,
একা বসে ভাবছি শুধু- তুমি কি ফিরবে কোনোদিন।
তোমার জন্য দু:খগুলো হৃদয়ে গড়ছে বাড়ী,
তোমার জন্য সূরের সাথে হয়েছে আমার আড়ি।
ভাবনারা সব অগোছালো কল্পনারা আজ এলোমেলো,
আমিও খুব ছন্নছাড়া- কোথায় যে কি হলো…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

