আশা ছিলো বাংলাদেশ সিরিজ জিতবে। আর প্রত্যাশা ছিলো- আরেকটা বাংলাওয়াশ দেখবো আমরা। আশাটা পূরণ হয়েছে, কিন্তু প্রত্যাশাটা জায়গায়ই রয়ে গেছে। তবু আশাহত হওয়ার বা দু:খ পাবার কিছু নেই। উল্টো কিছু যে তামিমরা হতে দেননি এটাই তো ভালো দিক!
প্রথম দুই ম্যাচে দাপটের সাথে জিতে তৃতীয় ম্যাচে হোচট খায় টাইগাররা। আর চতুর্থ ম্যাচে কভেন্ট্রির অতিমানবিয় ১৯৪* রানের পর জিম্বাবুয়ে বাংলাদেশকে টার্গেট দেয় ৩১৩ রানের। যা জিততে হলে নতুন করে লেখতে হতো ইতিহাস। কারণ এর আগে এতো রান চেজ করে বাংলাদেশ কোনো ম্যচ জিতেনি। খেলার মধ্যবিরতির সময়েও ভাববার অবকাশ ছিলোনা- বাংলাদেশ এ ম্যাচ জিততে পারে। কিন্তু যে দিনটা তামিম-সাকিবদের জন্য লেখা, সে দিনে কি ভাবনার কোনো কিছু করার থাকে! না, থাকেনা। আর থাকেনা বলেই- বাংলাদেশ ৩১২ রান চেজ করে জিতে যায় ৪ উইকেটে এবং ১৩ বল তখনও অব্যবহৃত থাকে!
কভেন্ট্রির ১৯৪* যদি ‘অতিমানবিয়’ হয় তাহলে তামিমের ১৫৪ নি:সন্দেহে ‘মহাকাব্যিক’! তাছাড়া তামিমের মতো ক্রিকেটের দর্শনীয় শটগুলো তো কভেন্ট্রির ব্যাট এতো সাবলিলভাবে আসেনি। আর এ জন্যই হয়তো ম্যান অব দি ম্যাচ নির্বাচনে সংশ্লিষ্টরা কোনো বিতর্কে না গিয়ে দু’জনের নামই যুগ্মভাবে ঘোষণা করেছেন। তা ছাড়া কভেন্ট্রির ইনিংসটা যেমন জিম্বাবুয়ের পক্ষে সেরা, তেমনি তামিমেরটাও তো বাংলাদেশের সেরা। সুতরাং খাটো করে দেখার উপায় ছিলোনা কারোটা।
জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ানডে সিরিজ০৯’ এর শেষ ম্যাচ আজকে। বাংলাদেশ সময় দুপুর ২.৩০মিনিটে দুইটায় শুরু হবে ম্যাচ। বাংলাদেশ টিম চায় আজকের ম্যাচটা জিতে লম্বা সফরের শেষটাও স্বরনীয় করে রাখতে।
শেষ ম্যাচেও হয়তো বাধ্য হয়ে উইনিং কম্বিনেশন ভাঙতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। কারণ- রুবেলের ইনজুরির কারণে যেই রবিনকে নেয়া হয়েছিলো, সেই রবিনও এখন ইনজুররড! মানে- আজ রবিনের পরিবর্তে খেলতে দেখা যেতে পারে ডলার মাহমুদকে। আর গত ম্যাচে হাতে ব্যাথা পেয়েছেন বাঁ হাতি স্পিনার এনামুল। তাঁর স্থানে আজ হয়তো মেহরাব খেলবেন। বাকি সবই ঠিক থাকবে।
আজ পুরো বাংলাদেশের মতো আমারও কামনা- বাংলাদেশ জিতুক। এবং ‘শেষ ভালো যার, সব ভালো তার’ কথাটা সার্থক হোক…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

