একদিন আমি সারাবেলা আকাশ হয়ে থাকবো,
বুকের উপর সূর্য করে তোরে আমি রাখবো।
আলো দিয়ে ভরবি যে তুই আমার চারিপাশ
লাগলে ভালো এমন করে কাটবে বারো মাস।
জোসনার জলে ভেজাতে তোরে চন্দ্র হবো এক রাতে
আমাকে তুই বাসবি ভালো ভিজে ভিজে তাতে।
তোরে আমি ছুঁয়ে দিব সারা শরীর- গাতর,
ভালোবেসে ঢুকবি যে তুই আমার বুকের ভিতর।
অভিমানে কোনো একদিন কোয়াশাতে হারাবো
খুঁজে আমায় পাবিনা তুই আমি ঠিকই জড়াবো।
গভীর মনে ভাববি আমায় থাকবে চোখে জল
কোথা হতে ফিরবো তখন বলতো দেখি বল।
বৃষ্টি যে তুই ভালো বাসিস আছে আমার জানা
একদিন ঠিকই হয়ে যাব শুনবো নাকো মানা।
মাঠে মাঠে মেঘের সাথে ঘুরবো আমি উড়ে
ডাকলে কাছে আসবো কাছে ভিজিয়ে দিব তোরে...।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




