চিন্তাজুড়ে থাকো তুমি ভাবনাজুড়েও থাকো,
দূরে আমায় রেখে রেখে জীবন তুমি আঁকো।
ভালোবাসি অনেক বেশী হৃদয় খুলে দিয়ে,
তবু তুমি দূরে থাকো আমায় ভুলে গিয়ে।
ইচ্ছেগুলো তোমায় খুজে হাজার কাজের ভীড়ে,
জেগে থেকে সারাটা রাত চোখ ভেসে যায় নিরে।
একটু আধটু কী যে দাও মন ভরেনা তাতে,
রাখবে কবে সারাটাক্ষণ হাতটা আমার হাতে।
ভীষণ করে চাই যে শুধু বাসতে তোমায় ভালো,
তুমিই শুধু একজনা যে এই জীবনের আলো।
কথায় কথায় দিন চলে যায় একটা তবু বাকি,
আমি তোমায় ভালোবাসি তুমি আমায় নাকি।
কালোয় কালোয় রাত্রি নামে আকাশজুড়ে তারা,
যাও দেখে যাও রাতের পোকা তোমার পাগলপারা।
অনেক কথাই যায়না লেখা, যায়না বলা গানে,
সূরের তারে যায়না বাধা যায়না শুনা কানে।
ভালোবাসি ভালোবাসি শুধু ভালোবাসি…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


