তোমাকে আর ডাকবোনা কাছে, বাসবোনা আর ভালো,
যতো পারো দুখের আগুন জ্বালো তুমি জ্বালো।
হৃদয় আমায় আগ্নেয়গিরি আগুনে তার কী হবে,
জ্বালিয়ে আগুন এ হৃদয়ে বাঁচবে তুমি কিভাবে।
চোখের জলে ডুবছি আমি বসত তোমার কোন বাড়ী,
পেয়েছো কি নতুন মানুষ একটু কি জানতে পারি।
সুখের নেশায় মাতাল হয়ে বললে কেমন কথা,
বেকার বলে এই আমাকে বলে দিলে যা-তা।
একটু কি বাধা পেলে না তুমি তোমার অনুভবে…
বাঁচবে তুমি কিভাবে…
স্মৃতির পাতায় সুখের অতীত স্বপ্নঝড়া দিন,
কিভাবে যে হয়ে গেলো অনেক বেশি মূল্যহীন।
ভাবতে গেলে কান্না আসে, আসে মনে ঘৃণা,
কেমন বোকা মানুষ আমি মানুষ চিনতে পারিনা।
মেঘেরা আর হয়না বৃষ্টি, জোসনাতে আর নেই যে আলো…
জ্বালো আগুন জ্বালো…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


