somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাঁটি হাঁটি কাদা-জল…

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের দিনটা বৃষ্টিতে ভিজে আর মোটর সাইকেলের ঘাড়ে বসে কাটিয়ে দিয়েছি। শহরে স্থায়ী হওয়ায় সমবয়সী ভাড়াটিয়া বন্ধুদের কাছে পাওয়া সম্ভব হয়নি। সবাই গ্রামের বাড়ীতে ছুট দিয়েছিলো বলে…

০২
ঈদের পরদিন সকালে পরিকল্পনা অনুযায়ি আমি আর ফয়সাল নবীনগরে একত্র হলাম। সেখান থেকে লেগুনায় যাব খরারচর। তারপর খরারচর বাজার থেকে কৃষ্ণনগর, সুমন-মামুন-রাশেদদের গ্রামে।

আমরা রওয়ানা দিলাম। ‘ডাইরেক্ট’ লেগুনার লম্বা পথ শেষে প্রায় দেড় ঘন্টা পর পৌছলাম খরারচর। ওখান থেকে আরো বিশ মিনিটের পথ শেষে প্রথমে মামুনদের বাসায়। সুমন আর রাশেদও মামুনদের বাসায় আসলো। পৌছানোর খবরটা বাসায় দিতে পারলাম না- ফোনে নেটওয়ার্ক নেই। ফয়সালেরটায় ব্যালেন্স নেই। আর সুমনদের ফোনে চার্জ নেই… একেবারে অজপাড়াগাঁ!

প্রথম খাবার মামুনদের বাসায়ই খেলাম- মুরগীর গোস্ত দিয়ে চিতই পিঠা। পিঠার আকৃতিটা ছিলো অনেকটা চকবারের মতো! আমার কাছে অদ্ভুত মনে হয়েছিলো খুব। পরেরবার সুমনদের বাসায়- গরুর গোস্ত সাথে পোলাও ও সাদাভাত।

সন্ধ্যার পর গ্রামের আঁকাবাঁকা অথচ পাকা পথ ধরে অনেকক্ষণ হাঁটলাম পাচজন মিলে। মূলত- এমন একসাথে সময় কাটানোর জন্যই আমাদের এতোদূরে আসা। ওদের গ্রামের পথটা সন্ধ্যার পরই গাঢ় অন্ধকারে ছেয়ে যায়। কোথাও কোথাও অবশ্য বৈদ্যুতিক বাতী জ্বলে। আমি কখনো অমন আলো আধারির খেলা মেশানো পথে হাঁটিনি। কেমন গা ছমছম করে!! লোকজন পথে থাকেনা বললেই চলে...

সন্ধ্যার পরের ওই অন্ধকারে হাঁটার স্মৃতি আমার অনেক দিন মনে থাকবে।

রাতের খাবারটা রাশেদদের বাসায়। কুপি জ্বালিয়ে সেই খাবার খাওয়ার কথাও ভুলার নয়। খাবারের মেন্যু ছিলো- সাদাভাত মুরগী এবং সাথে গরম ছিদপিঠা। ছিদপিঠা চিনেন তো?!

০৩
রাতে ঘুমানোর আগে ফয়সালের ফোনে আমার ফুপুর কল- সে কি বকা খেলাম! অপরাধ? বাসার সাথে ‘ডিসকানেক্ট’ হওয়াটা। কেউ বুঝতেই চাইলো না দোষটা শুধু আমার না। মূল দোষটা ওয়ারিদের এবং বিদ্যুৎ বিভাগের আর একটু দোষ আমার নিজের। একটু মানে একেবার কিঞ্চিৎ!!

রাত কেটে গেলো গল্পে আড্ডায় এবং একটু ঘুমেও।

সকালের নাস্তা মামুনদের বাসায় করলাম। ইচ্ছে ছিলো নাস্তা শেষে বাইরে যাবার, বৃষ্টির জন্য হলো না। রুমে অবশ্য অলস বসে রইলাম না- ফয়সাল ওর নিজের লেখা ও সূর করা ইংরেজি গান শুনালো আর আমি সুমন, মামুন ও রাশেদ তা মন দিয়ে শুনলাম এবং আরো যা করেছিলাম তা পরে একদিন ‘সে দিন যা করেছিলাম’ শিরোনামে লেখবো। আর খালি গলায় গাওয়া ফয়সালের ইংরেজি গান শোনার লিংকও দিব সেদিন। আপনি ফয়সালের গান শুনে মুগ্ধ না হয়ে পারবেনই না! সত্যি!

দুপুরে আবারও সুমনদের বাসায় খেলাম। এবার মুরগীর গোস্ত আর সাদাভাত। এই দুপুরের খাবারই ছিলো- খাওয়ার শেষ পর্ব।

০৪
ফিরার সময় অন্য পথে এলাম আমরা। প্রথমে রিক্সায়- ত্রিশ টাকা ভাড়া- যেটা সুমন দিয়েছিলো! তারপর মোটর সাইকেলে! হ্যাঁ, আসলেই- আপনি যদি কখনো ধামরাইয়ের খরারচরে যান তাহলে ফিরার পথে ইচ্ছা করলেই ভাড়ায় মোটর সাইকেলে উঠতে পারেন। আমরা যতদূর পথ এসেছিলাম- তাতে ভাড়া নিয়েছিলো পঞ্চাশ টাকা। মোটর সাইকেলের পথ শেষ হওয়ার পরই সেই কাদা-জলে হাঁটা!!

মনে হলে এখনো ভয় করছে- এই বুঝি পিছলা খেয়ে পাগাড়ে পড়লাম!! সত্যি ভয়ংকর ছিলো ওই বিশ মিনিটের পায়েহাঁটা পথটা! সত্যি, সত্যি তিন সত্যি!

আমরা যখন ওই পিচ্ছিল পথ ধরে হাঁটছিলাম তখনই আমাদের পিছন পিছন আসছিলো দু’জন ষোড়শী! তারা আসছিলো বলেই হয়তো আমাদের আছাড় খেতে হয়নি! মানে পায়ে একটা ‘এক্সট্রা অর্ডিনারি পাওয়ার’ কাজ করছিলো আর কি!!

কাদা-জলের পথ শেষে সেলোতে বংশী নদী পার হলাম। তারপর রিক্সায় সাভার বাস ষ্টেশন। তারপর… না, বলবোনা! বললে যদি আপনি আবার আমাদের বাসায় এসে পড়েন!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×