... অনেক চেষ্টা করলাম। কিন্তু হলোনা!
এর আগে একবারের জন্যও আমি ভাবিনি, আমার ভাবনাতে আসেনি- আমি এখানে থাকতে পারবোনা। শুধুমাত্র এখানে থাকার জন্য আমি স্বপ্ন দেখেছি এক বছর ধরে। প্রতিদিন আমার স্বপ্নের ডালপালা বিস্তার হয়েছে। ভেবেছি- আমি, রাশেদ, সুমন, মামুন আর অপূর্ব, এই পাঁচজনে মিলে এবার একটা কিছু করবো। যাতে বাকি জীবন আমরা একসাথে থাকতে পারি...
কিন্তু অদৃশ্যের ভাবনা ছিলো অন্যরকম! তাই হলোনা। আসলেই কি হলোনা? আমি বিশ্বাস করতে পারছিনা, আমার তো বিশ্বাস হচ্ছেনা...
০২
অপূর্ব। যার সাথে দেখা না হলে আমার জীবন পূর্ণতা পেতোনা। সেই অপূর্বকে আর কাছে পাওয়া গেলোনা। কাছে পাওয়া গেলোনা? না না, অপূর্ব তো আমার কাছেই থাকে! আসলে আমার মানসিক ভারসাম্য গত পাঁচদিনে কিছুটা লোপ পেয়েছে...
দোস্ত, আমার মতো কি তোরও দুই একটা স্বপ্ন বিলীন হয়ে গেলো? তুই তো নিথর, নিস্তব্ধ প্রকৃতির। ভিতরের ঝড় তুফান তো কোনোদিনই আমাকে বলিসনা। আমি যা জানি, তা কেবল তোর প্রতি আমার বিশেষ ক্ষমতার বলে... দোস্ত, আমার বছরটা কিভাবেরে যাবে? বলতে পারিস? তোর কি সে ভাষা আছে? আছে কি কোনো সান্ত্বনার বাণী? পারবি আমাকে শুনাতে!
দোস্ত, জানিসই তো আমি একটুতেই কাঁদতে পারি। আসলেই পারি! এই দেখ আমার চোখে জল, তোর থেকে দূরে থাকার যন্ত্রণা আমাকে কাঁদাচ্ছেরে দোস্ত! বিশ্বাস কর- তুই না থাকলে আমি ঐ সব মানুষরূপী কথিত 'রুহানী পিতা'দের পিছনে ওভাবে ঘুরতাম না, শুনতাম না তাদের ছলছাতুরি মার্কা মিথ্যাগুলো...
তোকে আর লেখতে পারছিনারে...
০৩
বন্ধুত্বের স্বরুপ কি? আদৌ কি তা আছে?
অপূর্ব আমার কেমন বন্ধু আমি তা বুঝিনা। কতো বন্ধু এলো এই ছোট্ট জীবনে। কই, কাউকে তো আমি অপূর্বর মতো ভালোবাসতে পারিনা, কেউ তো ওর মতো করে আমাকে ভালোবাসতেও পারেনা। শুধুমাত্র ওর ভালোবাসার জন্য কতো কিছু ছেড়ে দেই, কতো কিছু মেনে নেই... ওর প্রতি নিজের এই আকুলতা দেখে মাঝে মাঝে নিজেই অবাক হই!
অপূর্ব আমাকে কখনো ডাকলে আমি ছুটে যাই। আমি ডাকলে ও আসে। এবারও ও আমাকে ডেকেছিলো, আমিও ডেকেছিলাম ওকে। কিন্তু কিছু হঠকারি সিন্ধান্ত আমাদের কাছে থাকতে দিলোনা। কিছু অতিচিন্তাবীদ আমাদের দূরে ঠেলে দিলো...
আচ্ছা, কেন এমন হয়? ভালোবাসাকে কাছে থাকতে দিলে কি এমন ক্ষতি হয় কার? কতো নিয়মই 'বিশেষ কারণে'র যাতাকলে পরে সিথিল হয়, আমারটা কেন হলোনা?
আমি তবু আশা ছাড়িনি। আমি আবারও যাব। বারবার যাব। আমি অপূর্ব'র কাছে থাকতে চাই... অপূর্ব আমার প্রাণের দোস্ত! আমি ওর কাছে থাকতে চাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


