somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি অপরাধী হয়ে যাই প্রিয়

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত কয়েকটা দিন কিভাবে যেনো চলে গেলো। টেরই পেলাম না কিছু। নানা মাত্রিক বিভেদের দেশে আমিও জড়িয়ে পড়েছিলাম বিভেদের জালে। জড়িয়ে পড়েছিলাম- নাকি জড়িয়ে গেছি? সে যাই হোক, নিজেকে ইদানিং ভয়ানক অপরাধী মনে হয়। কারণটা হলো, গত কয়েকটা দিনে তোমাকে নিয়ে আমার একটা লাইনও লেখা হয়নি। এমন কি একটা শব্দও নয়! ভাবা যায়!?

জীবন ও জীবিকার তাগিদে এখন কেবল ছুটে চলা। প্রেম বা বিরহ, কোত্থেকে আসে বা কোত্থেকে যায়, এ সব আর খেয়াল করা হয় না। মাঝে মাঝে হয়তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে বসি। জোর করে খেয়াল করতেই, কখন তোমাকে মনে পড়া উচিত, কখন তোমাকে ভেবে জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে আমার আকাশ দেখার কথা; কিন্তু জোর করে হয় না।

ভাবতে বসলে তোমার মুখটা আর মনে পড়ে না। সব কিছু ঝাপসা লাগে। যেমন চশমাটা খুলে ফেললে আমার চোখে এখন সব ঝাপসা। পাঁচ ফুট দূরের মানুষের মুখটাও আমার চোখে জড়িয়ে যায়।

চোখের দশা হয়েছে মনেরও। তোমার মুখটা আর দেখা যায় না। কিছুদিন আগেও, একটু শক্ত করে চোখ বুজে, একটু বেশি মনোযোগী হয়ে উঠলে তোমার মুখটা ভেসে উঠতো মানসপটে। কিন্তু এখন আর হচ্ছে না।

পাঁচ বছর আগে, ২০১২-এর ডিসেম্বরে আমি যখন তোমাকে হারিয়ে দিশাহারা অবস্থায় পাগল হয়ে যাচ্ছি প্রায়, সে সময়ে, কে যেনো বলে দিলো, অপেক্ষা করো সব ঠিক হয়ে যাবে। সে কী বুঝিয়েছিলো জানি না, আমি বুঝলাম, অপেক্ষা করলে সব ঠিক হবে মানে, তুমি মনে হয় ফিরে আসবে। আবার, আরো একটা বার।

আমি অপক্ষায় বসলাম। এটাকে কি আসলে অপেক্ষা বলে? নাকি এটা আসলে প্রতীক্ষা? যাই হোক, আমি অপেক্ষায় বা প্রতীক্ষায় বসে থাকলাম, সময় যেতে লাগলো। এক, দুই তিন করে এখন পাঁচ পাঁচটা বছর গেলো, এই পাঁচ বছরে একটাবারের জন্যও আমার জীবনে তুমি নাই! তারপরও আমি কী রকম বেঁচে আছি! কী বিস্ময়কর ব্যাপার বলো!

সব ঠিক হয়ে যাবে বলে, সে কি এই কথাটাই বলছিলো? এই যে আমি তোমাকে ভুলে উঠবো; চেষ্টা করেও তোমার মুখটা মনে করতে পারবো না? হয়তো এ কথাটাই বলেছিলো।

কিন্তু আসলেই্ কি সব ঠিক হয়ে গেছে? সব যদি ঠিকই হবে, তাহলে তোমাকে নিয়ে কিছু লিখতে না পেরে আমার নিজেকে এমন বিপন্ন লাগে কেনো? অপরাধী মনে হয় কেনো? তোমার জন্য সুতীব্র পাগলামি থেকে হয়তো এখনো বের হতে পারিনি। কে জানে কোনোদিন পারবো কিনা। শরীরের মতো মনও তো বিকলাঙ্গ হয়, আমার মনটার মনে হয় তাই হয়েছে।

যা হোক, তোমার জন্য যা লিখতে চাই, এ লেখাটা তা নয়। তারপরও একটু লিখলাম, এটা একটা শান্তি। তোমার না থাকার দিনগুলোতে আমার অবশ্য তোমাকে নিয়ে দুইটা লাইন লেখার চেয়ে আর বেশি কিছু করার নাই।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ রাত ১:৩৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×