ইচ্ছের শিবিরে আরো কিছু নতুন তাঁবু টানানো হবে আজ।
পুরোনো তাঁবুগুলোর গায়ে ক্রমাগত ঝরে পড়ছে স্মৃতির অসুখ,
সময়ের মমতায় যদিও কোনমতে টিকে গেছে তারা।
প্রেমিকার চোখের ঘোলা মায়া কেন যেন আন্দোলিত করেনা আর,
সেখানে আর হারিয়ে যাবার নেশা নাই,
নাই কোন স্বতঃস্ফূর্ত পিছুটান।
সবকিছু যেন একান্তই নিয়মরক্ষার অস্বস্তি।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



