somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ৭ম শ্রেনীর স্কুল শিক্ষার্থীর 'ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার সাইট' তৈরি করার খবরটি ভুয়া!

১৭ ই জুন, ২০১৭ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে গু-জব/রিউমার ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করছে নামে বেনামে তৈরি হওয়া অনলাইন পোর্টালগুলো। যখন খুশি, যেভাবে খুশি, যাকে নিয়ে খুশি ইচ্ছেমতন পোষ্ট বানিয়ে অনলাইনে ছেড়ে দিচ্ছে কোন প্রকার যাচাই ছাড়াই।

সম্প্রতি এমন একটি গু-জব ছড়ানো হয়েছে 'ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার সাইট তৈরি করায় বাংলাদেশের ৭ম শ্রেনীর স্কুল শিক্ষার্থীকে হত্যার হুমকি'

তারপর দেখি আল্লাহ'র নাম নিয়া এই নিউজের শেয়ার শুরু হইসে! একের পর এক টুয়েন্টি ফোর টাইপের নিউজ পোর্টালগুলো শতভাগ বর্ণনা ঠিক রেখে কপি করে পোষ্ট দিয়ে যাচ্ছেন এই নিউজটাকে। আর জন্মাবেগী (জন্ম থেকে আবেগী) মানুষ ও এইসব পোর্টালের ফলোয়াররা শেয়ার দিচ্ছে পারলে দিনে দুইবার করে! ফলাফল ছেলেটা হিট!

কদিন আগে দেশের প্রথম সাড়ির এক পত্রিকা নিউজ করসে জামালপুরের এক কবিরাজ দেশীয় গাছ-গাছালি ও লতা-পাতার নির্যাস দিয়ে এইডস নিরাময়ের ওষুধ আবিষ্কার করেছে! ওয়াও-দারুন খবর তো!
কই এখন সে? চিকিৎসা-অর্থনীতি-রসায়ন ও শান্তিতে সমষ্টিগত নোবেল তো তারই প্রাপ্য!
হিট খাওয়া শেষ, এখন তার খবর নাই!
তার আগে একবার নিউজে আসলো- বাংলাদেশী এক মাদ্রাসার ছাত্র পানি দিয়ে গাড়ি চালানোর ইঞ্জিন আবিষ্কার করেছে!
'পদার্থবিদ্যায় নোবেল সম্ভাবনাময়ী' এই মাদ্রাসা ছাত্রটিও আজ খবরের বাইরে!
কারণ, পোর্টালগুলোর হিট খাওয়ার কাজ সম্পন্ন!

সম্প্রতি ফেসবুকের মত সাইট বানানো বাংলাদেশি যাদুকরি শিশু 'মার্ক আব্রার নূর জুকার্বাগ' যে সাইটটি বানিয়েছে সেটা একটা চুরি করা স্ক্রিপ্ট দিয়ে। সো, এইটা নিয়ে এত হা-হুতাশের কিছু নাই। এই সংক্রান্ত দারুন একটা ব্যাখ্যা দিয়েছে সাইবার ৭১ -We Hack to Protect Bangladesh. পেইজটি।
তারা বলেছে-
''আবরাব নূর অর্ণব একটা স্ক্রিপ্ট সেটাপ করেছেন মাত্র যা করতে ৩০ মিনিট লাগে। সেটা তিনি ৪ মাস সময় নিয়ে তৈরি করেছেন!

স্ক্রিপ্টের নাম wowonder.com, দাম ৫০ ডলার। সে ক্রিপ্টটি না কিনে ক্র্যাক [ফ্রি ভার্সন] সেটাপ করেছে। স্ক্রিপ্টের মালিকপক্ষ এটা জানতে পেরে তার সাথে যোগাযোগ করেছে, তাকে মেইলে এরকম কিছু জানিয়েছে "You are using an unauthorized and hacked version of our script. Please note, our copyright policy does not allow anyone to use hacked script. We are requesting you to kill the site immediately." সাধারণ এরকম স্ক্রিপ্ট বা ডিজিটাল প্রোডাক্ট চুরি করলে মালিকপক্ষ থেকে এটা জানানো হয়। কিন্তু এই ছেলে এটা বুঝে বা না বুঝে "kill" শব্দটাকে "খুনের হুমকি" হিসেবে প্রকাশ করে তুলকালাম কান্ড করেছে।

# এটা সর্বোচ্চ ৩০ মিনিটের একটি কাজ এবং এরকম হাজারো সাইট পৃথিবীতে রয়েছে। বলতে পারেন একটা মূল্যহীন সাধারণ মাপের ই সাইট। কিন্তু সব রেখে হ্যাকাররা তার সাইটেই নজর দেয় এবং হ্যাক করে আবার খুনের ও হুমকি দেয়? তিনি ই সম্ভবত বিশ্বে প্রথম যে কিনা দাবী করেছে হ্যাকাররা খুনের হুমকি দিয়েছে...
ভাইরে...!! গাজার দাম কতো করে?

# ছেলেটা এটেনশন পাবার জন্য যেমন মিথ্যা দাবী করে ভুল করেছে, তার থেকে বড়ো ভুল করেছে হচ্ছে আমাদের দেশীয় সাংবাদিকরা। অন্তত তাদের উচিৎ ছিলো সংবাদটি প্রকাশের আগে কোন সাইবার বিশেষজ্ঞ থেকে পরামর্শ নেওয়া।

মিডিয়ার প্রতি অনুরোধ, যারা বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরে তাদের নিয়ে সময় দিন। বাংলাদেশের সত্যিকার জিনিয়াসদের পৃষ্ঠকতা অর্জনে সহায়তা করুন। নচেৎ, যেভাবে চীন থেকে পার্টস আনিয়ে রোবট বানানোর দাবী করে আর আপনারা তাদেরকে উঠিয়ে দিন তাতে; আমাদের অকর্মণ্য জাতি হিসেবে প্রকাশ হতে আমাদের বেশিদিন লাগবে না।"

সো, 'কান নিয়ে গেলো চিলে' পিপল, একটু ধৈর্য্য ধরেন। জানেন বুঝেন ও অতপর শেয়ার করেন!
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×