somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহুদিন পর...

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অপরিচিত নাম্বার থেকে একটা টেক্সট আসলো কিছুক্ষন আগে।
'পুরোনো মেইলটা চেক করিস'।
ভাবলাম ভুল করে হয়ত কোন রেন্ডম নাম্বারে চলে এসেছে।
রুমে ফিরে মনে হলো আমার নতুন মেইল আইডিটার অনেক আগে আরেকটা মেইল আইডি ছিলো। সেই কলেজের ফার্স্ট ইয়ারে খুলেছিলাম। কিন্তু সেটার পাসওয়ার্ড তো মনে নেই।
পুরোনো ডায়রি খুজে খুজে আইডিটার পাসওয়ার্ড উদ্ধার করলাম। অনেকগুলা আনরিড মেইল জমে আছে। ইনবক্সের ২য় মেইলটার দিকে চোখ পড়তেই বুঝলাম অচেনা নাম্বার থেকে আসা ক্ষুদেবার্তার মানে। বাংলাতে লেখা বড় একটা প্রবন্ধ-

''প্রিয় সাম্মান,
প্রায় শেষ ডায়রিটার মাঝের পাতাটা খুলতে ইচ্ছে হবে কখনো ভাবিনি। যেটা ভেবেছি সেটাই করেছি তেমন দৃষ্টান্ত ও যে খুব বেশি আছে তাও তো না । তবুও ধাক্কা লাগলো একটু । তোর অবজ্ঞার কাছ থেকে কিভাবে লুকিয়ে রেখেছিলাম আমার এই ভালবাসাটুকু কখনোই বুঝিনি । কতদিন হল বল তো? আমি সময়ের হিসেব রাখি না আর। বছর পাঁচেক হবে ,না? অথচ কত যুগান্তরই দেখে ফেললাম আমরা। এক জীবন দূরে চলে গেলি নিমেষে। ঘণ্টা , মিনিট, সেকেন্ডের কাঁটাগুলোর অহেতুক ঘোরা দেখলে খারাপই লাগে এখন , ওদের কেউ বলেনি কি ভীষণ অর্থহীন এই আবর্তন! আজ খুব ভোরে ঘুম ভেঙ্গেছিল , শীতটা পালিয়েছে শহর ছেড়ে কদিন হলো। কালো চাদরটা গায়ে জড়িয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম । মোড়টা ঘুরতেই চোখে পড়লো শিউলি গাছটার নিচে ছোট্ট একটা শালিক পাখি বসে আছে চুপ করে, কখনো এত শান্ত শালিক দেখিনি আমি । চোখে জল এলো হঠাত । কি আশ্চর্য ! চোখে জল এলেই আজো তোর কথা মনে পড়ে! আমরা এমন কোন সকাল দেখিনি একসাথে। শহরের নিরামিষ শীতে বার দুয়েক দেখা হয়েছিলো ,সন্ধ্যের মুখে । একবার ভীষণ অস্থির হয়ে ছিলি, এলোমেলো হেঁটে বেড়াচ্ছিলি , তোর চাদরটা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি ।
আরেকবার আবৃত্তি করে শুনিয়েছিলি- 'পাগলী তোমার সাথে হুলুস্থুল জীবন কাটাবো, পাগলী তোর সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো, মনে পড়ে? শুনতে শুনতে সেদিনও চোখে জল এসেছিলো। মুখ ফিরিয়ে নিয়েছিলাম। শূন্যতা ছাড়া কিছু পাইনি তবু জলের উপর থেকে তোর দাবীটাকে ছাড় দিতে পারলাম না কখনো । কি ভীষণ যুদ্ধ যে করতে হয়েছে নিজের সাথে!
আমি বড্ড ক্লান্তরে সাম্মান! স্রোতের বিপরীতে আর পারছি না সাঁতরাতে। তোকে জলটুকু দিয়ে আমি ডাঙায় উঠবো আজ। আরেকবার ভালবাসবো নিজেকে ,ভালবাসবো কুয়াশার চাদরে মোড়া পুরোনো পথটাকে,চপটি করে বসে থাকা শালিকটাকে, হয়তো তোকেও!''


আমি লিখাটার সাথে মিলাবার চেষ্টা করছি পুরোনো ঘটোনাগুলো। আমি আবার পড়ছি প্রবন্ধটা!

সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×