somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ আত্মসমর্পণ ও ধ্বংস হয়ে যাওয়া শিক্ষাব্যাবস্থা!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল সংবাদ সম্মেলনে নিজ মুখে প্রশ্নপত্র ফাঁস হওয়া ও এর পক্ষে সাফাই গেয়ে প্রধানমন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ আত্মসমর্পণ প্রমান করে গণতন্ত্রহীনতায় কতোটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে তার সরকার!
অবাক লাগে! এই কি বঙ্গবন্ধুর মেয়ে? জাতীর জনকের মেয়ে? যে কিনা কখনো আপোস করেনি অন্যায়ের সঙ্গে!

বঙ্গবন্ধু দেশের শাসন-ভার হাতে নিয়েছেন তখন সবে ১৮ মাস হলো। দেশের অবস্থা তখন অত্যান্ত নাজুক। কার্যত শাসন ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। এ অবস্থায় লন্ডন থেকে গল ব্লাডারের অপারেশন ছেড়ে দেশে ফিরে এলেন তিনি। শারীরিক অবসাদ তখনো পুরোপুরি কাটেনি। এদিকে আব্দুর রব পল্টনে জনগণকে এক করার ডাক দিলেন। বঙ্গবন্ধু সরকারের এ শোচনীয় অবস্থায় 'আমি জনগণের সঙ্গে আছি' বলে চোরাকারবার, স্বজনপ্রীতি আর দূর্নীতির অভিযোগে অভিযুক্ত তার সংসদের ১৯ সদস্যকে একত্রে বহিস্কার করলেন!

অথচ তার মেয়ে হয়ে প্রতিনিয়ত ব্যার্থ হওয়া শিক্ষামন্ত্রী, তার সচিব আর অর্থমন্ত্রীর মতো রাবিশের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন দিনের পর দিন!
বলছেন আবুল মালের মতো অসংলগ্ন কথা বার্তা!

তিনি বললেন, ছাত্ররা কি এতই টেলেন্টেড যে ৩০ মিনিট আগে প্রশ্ন পেয়ে, মুখস্থ করে লিখে ফেলবে??
প্রধানমন্ত্রী, আপনি আসলে কি চান? আপনার এ ভাষন দেখে মনেহলো- আপনার চাওয়া হচ্ছে দুই বছরে ছেলেপেলে কিছু করবে না, লাস্ট ৩০ মিনিটে এসে সব শিখবে! সুপারসনিক ছেলেপেলে তৈরী করবে আপনার সরকার!

অথচ বেলুলাম ভুলে গেলেন, ছাত্ররা যে শুধু পরীক্ষার ৩০ মিনিট আগেই পড়তে বসে তা না,ওরা সারা বছরই পড়ে তাই ৩০ মিনিট আগে প্রশ্ন ফেলে ওদের আইডিয়া হয়ে যায় ,এর উওর কোথায় এবং কোনগুলো পড়তে হবে; আর অবজেক্টভ মিলাতে তো ১০ মিনিটও লাগার কথা না!

সাংবাদিকদের আপনি বললেন, প্রশ্নফাঁসকারীকে খুজেঁ দেওয়ার জন্য!! কথা হচ্ছে, উনারা খুজেঁ দেয়ার কি আছে আর সাংবাদিকদের যদি খুজেঁ দিতে হয় তাহলে প্রশাসনের কাজ কি? শুধুই শাস্তি দেওয়া?
প্রশ্নফাঁসের মহামারি দেখে নাহিদ টাক্লা বলছেন, স্কুলে-স্কুলে পাহারা বসানো তার পক্ষে সম্ভব না!
আজকে আরেক টাক্লা খাদ্যমন্ত্রী কাম্রুল বলেছেন, প্রশ্নপত্র ফাঁস হলেও শিক্ষার মান কমছে না। প্রকৃত মেধাবিদের কোন ক্ষতি হচ্ছেনা!

মাননীয় প্রধানমন্ত্রী, একটা অপরাধ ও ব্যার্থতাকে জাস্টিফাই করতে গিয়ে যে দেশে মেরুদন্ডটা কতো যত্ন করে ভাঙছেন, খেয়াল আছে?
আপনার গতকালের বক্তব্য আরও উৎসাহিত করবে প্রশ্নফাস চক্রকে। আপনার এমন ঔদ্ধত্যপূর্ণ আত্মসমর্পণ বৈধতা দিয়ে দিলো প্রশ্ন ফাঁস চক্রকে!

আপনি কঠোর হুশিয়ারি দিতে পারেননি, দিকনির্দেশনা দিতে পারেননি, আপনি ব্যার্থদের পক্ষে সাফাই গেয়েছেন!
আপনি ব্যার্থ হয়েছেন মাননীয় প্রধান! পুরোপুরিভাবে!!
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×