somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইফ নাদির
এক খণ্ড সাদা পাতায় পুরো পৃথিবী লিখবো বলে কলম ধরেছি। এক খণ্ড কাঁদা মাটিতে পুরো সবুজ ফলাবো বলে হাল বেয়েছি। এক খণ্ড রঙিন কাগজে পুরো বিশ্ব আঁকবো বলে রং তুলি এনেছি। এক খণ্ড হৃদয়ে পুরো দুনিয়া পুষবো বলে দৃঢ়প্রত্যয়ি হয়েছি।

মহীয়সী নারী ০২

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রৌদ্র রশ্মির তপ্ত ছটায় ঘুম ভাঙলো। আড়মোড়া দিয়ে বিছানা ছেড়ে ঘড়িটার দিকে তাকাতেই অবাক হয়ে গেলো। ‘‘হায় আল্লাহ!’’ এগারোটা বাজে। তড়িঘড়ি করে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই বিকট শব্দে চমকে গেলো। দরজা খুলে বাইরে তাকাতেই পায়ের নিচ থেকে মাটি সরে গেলো। ঋণ শোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ বাড়িটি জব্দ করতে এসেছে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে দেখে মনের অজান্তেই অশ্রু ফোটা চোখের কোণে এসে ভির করতে লাগলো। এ যেন লোক চক্ষুর আড়ালে বুক ফাটা আর্তনাত। এ যেন পৃথিবীর সব থেকে হৃদয় ক্ষত করা বিষাদ দৃশ্য। এ যেন গলা কাটা জীবন্ত প্রাণির বেঁচে থাকার করুণ আকুতি।

মাথা গোজার শেষ ঠাঁইটাও আজ হারাতে হলো। শেষ সহায় বলতে কিছুই থাকলো না। চোখের সামনে যখন কারো শেষ সম্বলটা কেড়ে নেয়া হয়, তখন তার মনের ভিতরে দুঃখের যে ঢেউ আঁচড়ে পড়ে তা পৃথিবীর কোন কলমের কালি দ্বারা বোঝানো সম্ভব নয়। কোন কবির কবিতায় ফুটিয়ে তোলা সম্ভব নয়। কোন শিল্পীর তুলি দিয়ে অঙ্কন করা সম্ভব নয়। এ এক অবর্ণনীয় কষ্ট, এ এক পর্বতসম দুঃখ। দাঁতে দাঁত চেপে বহু কষ্টে চোখের পানি আঁটকে বাইরে বেরিয়ে এলো। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হাতে প্রিয় ফুলগাছের টপটি নিয়ে বেরিয়ে পড়লো অচেনা পথে। কোথায় যাবে কোথায় থাকবে, কিছুই জানা নেই। কিছু কিনে খেয়ে ক্ষিদে মিটানোর সামর্থ্যও নেই। বুকে চাপা কষ্ট লুকিয়ে, মুখে মিথ্যে মৃদু হাসি ফুটিয়ে হাঁটতে লাগলো। এ যেন জমে যাওয়া অনূভুতি শূন্য কোন এক মূর্তি। এ যেন মুহূর্তের মধ্যে সবকিছু হারিয়ে শক্ট হয়ে যাওয়া এক দুঃখী বেচারী।

বেলা দু’টায় একটা ইন্টারভিউ আছে। বাস স্টোপে ব্যাগ আর ফুলগাছের টপটি নিয়ে দাঁড়িয়ে আছে জেনি। আশপাশে আরো অনেকেই দাঁড়িয়ে আছে। বাস এসে থামতেই ঠেলাঠেলি করে সবাই উঠতে লাগলো। জেনি উঠতে যাবে ওমনি পা থেকে একটি হিল খুলে বাসের নিচে পড়ে গেলো। নেমে যেই হিলটা নিতে যাবে ওমনি বাস ছেড়ে দিলো। বাসের চাকায় পিষ্ট হয়ে হিলটি রোডের মাঝখানে ছিটকে পড়লো। গাড়ি পারাপারের ভীড়ে হিলটি মুহূর্তের মধ্যে কোথায় যে হারিয়ে গেলো তার কোন আতাপাতা থাকলো না। হিল ছাড়া কী আর ইন্টারভিউ দেয়া যায়! তাই ইন্টারভিউ না দিয়ে সারাটা দিন এদিক সেদিক ঘুরেঘুরে কাটিয়ে দিলো।

এদিকে সূর্য্য প্রায় পশ্চিম দিগন্তে মিলে গেছে। আকাশে মেঘের মেলা বসেছে। বর্ষার কোল ভরে যেকোন সময় বৃষ্টি নামতে পারে। কোথায় যাবে এখনো জানে না। আপন বলতে কেউই নেই এই স্বার্থপর পৃথিবীতে। এক বাবা ছিলেন, তিনিও গত হয়েছেন বছর দেড়েক আগে। তাহলে কী ফুটপাতের নিয়ন বাতির নিচেই রাত কাটাতে হবে নাকি পথে প্রান্তরে নিশাচরী হয়ে হেঁটে বেড়াতে হবে? এসব ভাবছে আর সবথেকে ‘‘কাছের মানুষটির’’ কথা মনে করছে। যে তাকে সবথেকে ভালো বুঝতো। যে তাকে সবথেকে বেশি জানতো। যে তাকে সবথেকে বেশি চিনতো। সেই পিচ্চি ছেলেটির কথা খুব করে আজ মনে পড়ছে। যে ছিলো জেনির মাথার উপরে ছাদের মত এক নিঃস্বার্থ বন্ধু কিংবা ‘‘সবকিছু’’। যে ছিলো বয়সে ছোট তবে প্রাণের চেয়ে প্রিয় কিছু। জেনির আজ এই অবস্থা দেখলে সে হয়ত সহ্য করতে পারতো না। হাউমাউ করে কেঁদে দিতো।

পর্ব নং ০২
......................................................
মহীয়সী নারী / সাইফ
২৬ নভেম্বর, ২০১৯ ইং
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×