somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইফ নাদির
এক খণ্ড সাদা পাতায় পুরো পৃথিবী লিখবো বলে কলম ধরেছি। এক খণ্ড কাঁদা মাটিতে পুরো সবুজ ফলাবো বলে হাল বেয়েছি। এক খণ্ড রঙিন কাগজে পুরো বিশ্ব আঁকবো বলে রং তুলি এনেছি। এক খণ্ড হৃদয়ে পুরো দুনিয়া পুষবো বলে দৃঢ়প্রত্যয়ি হয়েছি।

বকুল সাধু ০১

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বকুল সাধু - ০১

শীতের আলসে দুপুর, কোনমত খেয়েদেয়ে বকুল সাধু শক্ত খাটে পিঠ এলিয়ে দিয়েছে। ওমনি কোত্থেকে যেন উড়ে আসলো মুকুল বাবু। কেমন যেন একটা দুশ্চিন্তা ছেয়ে আছে পুরো মুখ জুড়ে। অস্থিরতা দেখে বুঝতে একটুও কষ্ট হলো না যে, মুকুল বাবু তড়িৎ গতিতে সাহায্যের আশায় বকুল সাধুর কাছে এসেছে। গাঁয়ের লোকেরা কোন বিপদে পড়লে সঙ্গে সঙ্গে চলে আসে বকুল সাধুর বাড়িতে। বকুল মানুষ হিসেবে খুবই ভালো। পরোপকারী, সাহায্যকারী। এই ২১ বছরে একটি মানুষকেও খালি হাতে বিদায় হতে দেখিনি। যারাই এই বাড়ির চৌকাঠে পা রেখেছে সাহায্যের আশায় তারা সবাই সাহায্য পেয়েছে। সেই সব ফিরিস্তি না হয় আরেক দিন দিবো। আজকের কথায় আসি।

তবে তার আগে নিজের ব্যাপারেও দু’কলম লিখতে চাই। বলা তো যায় না পরিচয় না জেনে নিজের মত করে আমার একটা ছবি এঁকে ফেলবেন। পাছে অস্তিত্ব হারিয়ে আপনাদের কল্পনার ছায়ামূর্তি হতে হয় তাই পরিচয়টা দিয়েই দেই। আমি রিদম, রিদম হাওলাদার। নিষ্ঠুর এক বংশীয় দাঙ্গায় বাপ-ভাই হারিয়ে আমি একমাত্র প্রাণে বেঁচে গেছি। সেই থেকে এই বাড়িতে পড়ে আছি। বলতে পারেন, বকুল সাধুই এখন আমার আশ্রয়স্থল। ঘর-বাড়ি দেখাশোনা করি আর মাঝে মাঝে মাথার উপর ছাতা মেলে ধরি। বকুল সাধুর আবার রোদ একদমই সহ্য হয় না। আগামী মাসে ২৯ বছর পূর্ণ হবে। এই হিসেব আমি না রাখলেও বকুল সাধু ঠিকই রেখেছেন। তাও আবার নিজস্ব আইডিয়াতে। এ বাড়িতে আসার ২১ বছর হলো আর যখন আসি তখন বয়স ছিলো ৮ বছর। এই হলো ২৯ বছর। তবে আমি কি ৮ বছর বয়সে এখানে এসেছিলাম নাকি একটু এদিক সেদিক হবে তা জানা নেই। বকুল সাধু বলেছে, সেটাই মেনে নিয়েছি।

বয়স গড়িয়ে যাচ্ছে বলে, মাঝে মধ্যেই বকুল সাধু আমায় বিয়ের কথা বলে খেপানোর চেষ্টা করে। কিন্তু আমি মোটেও খেপা লোকের দলে নই। যতই খেপাক বিয়ে আমি করছি না। এসব ঝায়-ঝামেলায় আমি বাপের জনমেও পড়তে চাই না। একা আছি বেশ আছি। বিয়ে করে পায়ে বেড়ি পরার কোন ইচ্ছেই আমার নেই।

এই যে দেখুন মশাই! নিজের কথা বলেই যাচ্ছি, থামার কোন জো নাই। এই এক বড় সমস্যা, যা বলতে চাই সেটাই বলতে পারি না। আগোড় বাগোড় বকবক করি। যতই সংক্ষেপিত করার চেষ্টা করি ততই লম্বা হয়ে যায়।

বকুল সাধু ‘গড়মড়’ করে বিছানা ছাড়লেন। জিজ্ঞেস করলেন -
- ‘কি ব্যাপার মুকুল বাবু! এই ভর দুপুরে হাঁপিয়ে হাঁপিয়ে কোথা থেকে আসলে?’
- ‘আমার সব শেষ হয়ে গেছে হুজুর! সব শেষ হয়ে গেছে।’ বলেই মাটিতে বসে পড়লো বৃদ্ধ মুকুল বাবু। মুহূর্তের মধ্যে চোখ-মুখ লাল হয়ে গেলো বকুল সাধুর। দরাজ গলায় বলে উঠলেন, ‘‘রিদম হালু, সবাইকে তৈরি হতে বলো, এক্ষুনি বেরোবো আমি।’’

মুকুল বাবুর একমাত্র ছেলে অরুণ কুমার। জমি-জমা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিলো নরেণ চাকির ছেলেদের সাথে। সেটা নিয়েই হয়ত তুমুল কাণ্ডকারখানা ঘটে গেছে। ওতকিছু না ভেবে সবাইকে তৈরি হতে বলে নিজেও তৈরি হয়ে নিলাম।

ইসলামী বিশ্ববিদ্যালয়
০৭ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×