"ঝালমুড়ি"
০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। এধরণের খাবার সবসময় সুস্বাদু হয়ে থাকে। ঠিক যখন ঝাল লেগে জিভে পানি চলে আসে তখন সেটা একটা উপভোগের মতো ব্যাপার হয়। ঝালমুড়ির ছোট্ট এই ভ্রাম্যমাণ দোকানটার দিকে খানিকটা সময় তাকিয়ে কিছু একটা মনে করার চেষ্টা করছিলেন রহমত সাহেব।
তিনি সেদিন সকালবেলাতেই একদম ফিট বাবু সেজে বের হয়েছিলেন। লিজার ভাষ্য অনুযায়ী তিনি নাকি নিজের যত্ন কখনোই নেন না। প্রতিদিনকার মতোই এমনতর কোন কথা শোনার আগেই এযাত্রা পরিপাটি করে চুল আঁচড়ে, মাড় দেয়া শার্টটা ইন করে, চকচকে নতুন জুতো পায়ে দিয়ে বের হয়েছিলেন। লিজা বড্ড চমকে যাবে!
লিজা সেদিন ঝালমুড়ি খেতে চাইছিল না। সে ছিল স্থির এবং অন্যদিনের তুলনায় অনেক বেশি শান্ত। রহমত সাহেব সকালের নাস্তা না করার দরুন একাই সব মুড়ি খেয়ে যখন শেষ করে ফেললেন তক্ষুনি উলটো তাকে চমকে দিলো লিজা। ওর বিয়ে ঠিক করা হয়েছে এবং ওদের মধ্যকার এই সম্পর্কটা আর রাখতে পারবে না সে। প্রথমটায় বেদম হেসেছিলেন রহমত সাহেব। ঠাট্টা করার অভ্যাসটা লিজার বরাবরই ব্যাপক। কিন্তু সেদিন ওর বরফ শীতল কণ্ঠে কিছু একটা ছিল, খুব বেশি সময় হাসবার সুযোগ পাননি তিনি।
রাস্তার পাশে এখনো ঝালমুড়ি বিক্রি হয়। কিন্তু স্বাদটা বদলে গেছে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০

আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে...
...বাকিটুকু পড়ুন
প্রত্যেক মহান বিজ্ঞানীই নিজের জীবনে ধর্ম নিয়ে গবেষনা করে গিয়েছেন। এমনটাই আমার বিশ্বাস ছিলো। সামুতে আমি এই নিয়ে আগেও লিখেছি। তারপরও, কয়েক দিন স্টাডি করার পরে বুঝতে পারলাম-...
...বাকিটুকু পড়ুন
আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।...
...বাকিটুকু পড়ুনআমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
...বাকিটুকু পড়ুন