somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“হিকরি ডিকরি ডক” বুক রিভিউ

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র পড়ে শেষ করলাম জনপ্রিয় থ্রিলার লেখিকা আগাথা ক্রিস্টির “হিকরি ডিকরি ডক” এর বাংলা অনুবাদ। এটা আমি “বেস্ট অফ আগাথা ক্রিস্টি” থেকে পড়েছি। বইটা কলকাতার দে’জ পাবলিশিং থেকে প্রকাশিত। অনুবাদ করেছেন অর্চন চক্রবর্তী ও উত্তম ঘোষ।
পুরনো আমলের অনেকগুলো ঘরওয়ালা বাড়ি নিয়ে নির্মিত এক ছাত্রাবাসে হঠাৎ করেই চুরি শুরু হয়। একেবারেই অদ্ভুত কিছু চুরি… এক পাটি জুতো, বাল্ব, গোসলের লবণ, ব্রেসলেট, লিপস্টিক, ট্রাউজার, রান্নার বই, কানের দুল সহ আরও অনেক কিছুই। এর মধ্যে একমাত্র দামি জিনিশটি ছিল একটি হীরের আংটি, তাও চুরি যাবার কিছুদিনের মধ্যেই সেটা স্যুপের বাটি থেকে উদ্ধার হয়। বাকি জিনিশগুলোও কম বেশি এদিক সেদিকে পাওয়া যেতে থাকে। কিন্তু এতো কষ্ট করে চুরি করে চোর সেগুলোর কোন সদ্ব্যবহার কেনও করছে না সেটা যতো বড় প্রশ্ন তার থেকেও বড় প্রশ্ন এটা কি শুধুমাত্রই চুরি নাকি শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে ? গোয়েন্দা এরকুল পোয়ারো বিভ্রান্ত হয়ে উঠেন, কিসে গুরুত্ব দিতে হবে সেটা বোঝাটাও বড্ড কঠিন ছিল।

হঠাৎই সিদ্ধান্ত নিয়ে ফেললেন পোয়ারো, তাকে ছাত্রাবাসে যেতে হবে। এবং আচমকাই সেখানে চুরির প্রসঙ্গ উঠতেই তিনি পুলিশ ডাকার কথা বলে উঠলেন। সাধারণ এই চুরির জন্য পুলিশ ডাকার বিষয়টা তখন অনেকের কাছেও অস্বাভাবিক মনে হলেও যখন একের পর এক খুন হতে শুরু করলো তখন কেউ দম ফেলার ফুসরত পেলো না। রহস্যময় এই আততায়ীর মূল কর্মকাণ্ড কি শুধুমাত্রই চুরি নাকি এর পিছনে আরও বড় কোন রহস্য লুকিয়ে আছে তা জানতে এরকুল পোয়ারোর যথেষ্টই বেগ পেতে হয়েছে, সাথে ছিলেন ইন্সপেক্টর শার্প।

একথা অনস্বীকার্য যে লেখিকাদের মধ্যে আগাথা ক্রিস্টি রহস্য গল্প রচয়িতা হিসেবে প্রথমেই থাকবেন। প্রায় শতাধিক বই লিখেছেন তিনি। “হিকরি ডিকরি ডক” তন্মধ্যে অন্যতম। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৫ সালে। গল্পটা এক সাধারণ ক্রিপ্টোম্যানিয়াকের মনে হলেও কিছুটা আলাদা ধরণ ধারণ করেছিল।

স্বাসরুদ্ধকর এই থ্রিলারটি আমি অর্ধেক ঘুম কাতর চোখে পড়ে শেষ করেছি, এবং মনে হল এটার রিভিউ না লিখে ঘুমানো একটি অপরাধ হবে। তবে একথা বলা অনস্বীকার্য যে আমি যেই অনুবাদটি পড়েছি তা খুব একটা সহজপাঠ্য বলে মনে হয়নি আমার কাছে। ভাষাশৈলি নিয়ে কোন সমস্যা নেই, তবে শব্দ নির্বাচন আরেকটু সহজ হতে পারতো।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×