সরলার্থে রিমোট সেনসিং মানে কোনো দূর থেকে কেনো কিছুর ব্যাপারে তথ্য লাভ। যেমনটা আমাদের চোখ দিয়ে কিছু দেখা। তবে পৃথিবীর নানা রকম তথ্য মহাকাশ থেকে আহরনটাই এখন রিমোট সেনসিং এর আসল মানে। ভূতত্ত্ব, ভূগোল, পানি সম্পদ ব্যবস্থাপনা, দূর্যোগ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা, ইত্যাদি সবখানেই এর ব্যবহার।
একজন নগর পরিকল্পনার গ্রাজুয়েট হওয়ার সুবাদে রিমোট সেনসিং পড়েছিলাম আর তা অন্য কোর্সে ব্যবহার করেছিলাম। ইচ্ছা ছিল রিমোট সেনসিং এ হায়ার স্টাডির। সে লক্ষে সম্প্রতি রিমোট সেনসিং এন্ড জিআইএস এ পিজিডি শেষ করে এখন এম.টেক করছি ইউনাইটেড নেশন এর সেন্টার ফর স্পেস সাইন্স এন্ড টেকনোলজি এডুকেশন ইন এশিয়া এন্ড দা প্যাসিফিকে যা ভারতের দেরাদুনে অবস্থিত। এম.টেক এর রিসার্চ টপিক ঠিক করতে দেশে আসা।
আমার প্রিয় থীম থার্মাল রিমোট সেনসিং। আমি পিজিডিতে কাজ করেছি ল্যান্ড সারফেস টেম্পারেচার নিয়ে। এম.টেকে করতে যাচ্ছি নগরের তাপীয় পরিবেশের উপর নগরায়ন এর প্রভাব নিয়ে। ব্লগাররা ভাইয়া-আপুরা অনেকেই নিশ্চয় রিমোট সেনসিং নিয়ে কাজ করছেন বা করেছেন। কে কী নিয়ে কাজ করছেন বা করেছেন আওয়াজ দেন। রিমোট সেনসিং নিয়ে লিখতে চাই। আওয়াজ পেলে সামনে আগাইতে সাহস পাইতাম।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৩ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



