আমার রন্ধক জীবন শুরু প্রবাসে এসে। প্রায় বছর হয়ে এল যে আমি রোজ রান্না করি। এটা যে আমাকে মেসের খাবার নামক হেমলকের হাত ঠেকে বাচায় তাই নয়, একঘেয়েমিও দূর করে। আজ থেকে তাই এই রন্ধক তার কিছু রেসিপি শেয়ার করবে আপনাদের সাথে। আমি এগুলোকে বলি সারভাইবাল কুকিং রেসিপি যা প্রবাসে আপনাকে পেট পুরে দুবেলা খেয়ে বাচার নিশ্চয়তা দিবে। যারা প্রবাসী তারা এই রেসিপি থেকে উপকৃত হবেন আশা করছি। আর রন্ধন বিষয়ক এটাই আমার প্রথম লেখা তাই নিয়মাতান্ত্রিক না হলে পরামর্শ চাচ্ছি।
আলু-মটরশুটির গ্রেভি কারি তৈরির পদ্ধতি:
(আমি ভালো ডেকোরেশন জানিনা তাই প্লেটিংয়ের এই হাল তবে খেতে দারুন ছিল)
১. চারটি আলু ধুয়ে ছোট, ছোট করে কেটে নিন।
২. এক কাপ মটরশুঁটি ধুয়ে নিন।
৩.দুই বা তিনটি পেয়াজ আর একটি বা দুটি মরিচ কুচি কুচি করে কেটে নিন।
৪.সসপ্যানটি হালকা গরম করে তাতে দেড় চামচ (ভাতের চামচ) তেল দিন। তেল হালকা গরম হলে তাতে পেয়াজ ও মরিচ দিয়ে হালকা করে ভাজুন।
৫.এবার আলু ও মটরশুঁটি দিয়ে দিন এবং মিনিট পাঁচেক ভাজুন মাঝারি আঁচে।
৬. আপনার স্বাদমত মরিচ, হলুদ আর গরম মসল্লার গুড়ো দিয়ে নাড়ুন। আদা-রসুন পেষ্ট দিবেননা। এটা ছাড়াই অসাধারন হবে বলে দিচ্ছি।
৭. দুই কাপ (সাধারন চায়ের কাপ) বা এক মগ (কফি মগ) পানি দিন এবং পরিমানমত লবন দিন। পানি চাইলে একটু কম/বেশী দিতে পারেন।
৮. কিছুক্ষণ নাড়তে থাকুন এবং তারপর মাঝারি আঁচে রেখে ঢেকে দিন।
৯. ১৫ মিনিট পরে আবার একটু নাড়ুন, আর এক কাপ পানি দিন।
১১. এবার দুই বা তিন চায়ের চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়ুন।
১০. অল্প আঁচে রেখে দিন আরো ২০ মিনিট। খেয়াল রাখবেন যেন পানি একদম টেনে না যায় তাহলে গ্রেভি ভাবটা থাকবেনা। যদি পানি বেশী থেকে যায় তাহলে আর কয়েক মিনিট রাখুন। গ্রেভি ভাবটা আসলেই চুলা বন্ধ করে দিন।
১১. নামিয়ে নিন চুলা থেকে আর গরম গরম ভাতের সাথে খান..........মন্দ লাগবেনা।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




