১.দেরাদুনে এসে মিষ্টি দধি কি গতবার ভুলে গিয়ছিলাম। তবে এবার মাদার ডেয়ারির মিষ্টি দধি সহজলভ্য এখানে। আজকেও দুই কাপ খেয়ে নিলাম। ভালোই মজা....
২. অপারেশন ফ্লাসপয়েন্ট ২ খেলতেছিলাম ল্যাবে বসে। একটা মিশনে উদ্ধার করলাম দুই পাইলটকে কিন্তু সেফ জোনে পৌছানোর আগেই একজন অক্কা পেল। মিশন কমপ্লিট হলেও বেচারার জন্য কষ্ট লাগল খুব
৩. রাশিয়ান রিজিওনের এক জুনিয়র আসল ল্যান্ডসেট ডাটা ডাউনলোড শিখতে। তার মাথায় নানা রকম আইডিয়া। সমস্যা হল ২০১৩ সালে মহাকাশে পাঠানো ল্যান্ডসেট ৮ এ কেন ১৯৯৪ এর ডাটা নাই তা সে বুঝেইনা। নানা রকম ঢং-চং করে অবশেষে বুঝল সে। মাথা ধরে গেছে আমার
৪. এখানে এক সাইন্টিস্টের নাম হিনা পান্ডে আর রাশিয়ান জুনিয়ার তারে ডাকল নিনা পান্ডা নামে......প্রাণ খুলে হাসলাম
৫. এক চাইনিজ আছে জুনিয়র ব্যাচে। নাম ইং-ফি। হাতে তার সবসময় গ্রীন টির বোতল। আজকে রেজিষ্টারে আমার জায়গায় দেখি তার সাইন। তাকে এসে বলাতে সে ব্যাপক পুলকিত হল। বুঝলাম আমি যা বলছি তার মানে ও বুঝেনাই। না বুঝাই ভালো নাহলে ভুল সংশোধক রূপে সে আবার আমাকে নিয়ে সিকিউরিটি গেটে যেত
৬. ছোটকালের কার্তুজওয়ালা পিস্তলের মত একটা পিস্তল কিনলাম সংগ্রহশালা বাড়াতে। ওমা দেখি তা মেড বাই সনি.......সনির তৈরি জিনিষ তাই টেকসই হবে নিশ্চই
*রোজই নানা এলেবেলে ঘটনা ঘটছে অবিরাম তাই সিরিজ চলবে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




