১. নাওয়া-খাওয়া ভুলে একটানা কাজ করে অবশেষে গেল সপ্তাহে সুপারভাইজারের পছন্দসই থিসিস সিনোপসিস তৈরিতে সফল হইছি। উফ্.....কয়েকটা দিন যে কি কেটেছিল!
২. এই সপ্তাহের পুরোটাই সুপারভাইজার ছুটিতে। তার মানে আমিও.........
৩. ডিসেম্বরে বিশাখাপট্টম যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। ট্রেন টিকেট, থাকা, ইত্যাদি সব ঠিকঠাক। যাওয়া-আসা মিলে ৪১১৫ কিমির ভ্রমন।আশা করছি রোমান্চকর হবে দিনগুলো
৪. মডেল কারের সংগ্রহশালায় আরও ৩টি কার যুক্ত হল। ল্যাম্বরগিনির ২টি আর ফেরারির ১টি মডেল....সংগ্রহ বাড়ছেই
৫. শীত এসে পড়েছে দেরাদুনে। আশা করছি সেই মাপের বরফ পড়বে এবার পাহাড়ে। গতবার যাইনি কিন্তু এবার মিস করবনা কোনভাবেই
৬. দুধ-সাগর জলপ্রপাত আর গোয়ার সমুদ্র সৈকত, দুটোই এক যাত্রায় দেখব বলে একটা প্ল্যান করেছি। তবে প্ল্যান বাস্তবায়ন হবে কিনা বুঝতে পারছিনা
চলবে.........
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


