১. পনের তারিখ থিসিসের ১ম প্রেসেন্টেশন। বিরাট টেনশিত
২.স্যাটেলাইট ডাটা প্রসেসিং শেষ করে বেশ ভালোভাবেই এনালাইসিস শুরু করেছি। ব্যাপারটা বেশ স্বস্তিদদায়ক আর মনিটরে এখন বাংলাদেশের মানচিত্র আকারের স্যাটেলাইট ইমেজগুলো দেখতে খুব ভালো লাগে, খুব
৩.সার্টিফিকেট কোর্স করতে আসা বাংলাদেশী ভাই কোর্স শেষে আগামী সপ্তাহে দেশে ফিরে যাচ্ছেন। তার কাছে পরিবারের জন্য সামান্য কিছু শীত উপহার পাঠাচ্ছি। খুব শান্তি লাগছে
৪. শীত উপহারের সাথে হট হুইলস কারগুলোও পাঠিয়ে দিচ্ছি যাতে দেশে থাকা সংগ্রহশালায় যুক্ত হতে পারে। যদিও টেবিলটা খালি খালি লাগছে তবেও বাসার শোকেসে মডেল কারগুলো যে অসাধারন লাগবে তা ভাবতেই মজা লাগছে
৫. আজ দুপুরে অনেকদিন পর রোস্ট-পোলাও খেলাম। যদিও সব ধরনের মসলা যোগাড় করতে কিছুটা কষ্ট হয়েছে কিন্তু শেষমেষ দারুন স্বাদে উদরপূর্তি হয়েছিল। তাই বোধহয় দুপুরে টানা ৩ ঘন্টা আয়েশ করে ঘুমিয়েছি আজ অনেকদিন পর
চলবে.........
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


