somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইফুল আজীম
আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

হামসকলস্: তিন পাগলের তেড়ুয়া কমেডি কিংবা কিছুটা কমেডি

২১ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কমেডি মুভি হামসকলস্ দেখতে গিয়েছিলাম আজ প্রান খুলে হাসব বলে। না, প্রান খুলে হাসতে পারিনি তবে হেসেছে কমবেশী। আড়াই ঘন্টা আহামরি না পার করলেও মজাই পেয়েছি।

বলিউডের জন্য সুসংবাদ! নায়িকা অভাবে ভুগছেন? আজই সেলিব্রেটি নায়ক কিংবা অভিনেতাদের পরিবর্তিত করে নিন নায়িকাতে। কপাল খুলে যাবে। আজ সাইফ, রিতেশ এবং রাম কাপুরকে দেখে তাই মনে হল। মুভিতে মিস্টার সাইফ, রিতেশ এবং রামের চাইতে মিস সাইফ, রিতেশ এবং রামের অভিনয়ই বেশী প্রানবন্ত ছিল। সবচাইতে বেশী হেসেছি মিসদের অভিনয় দেখেই।

কমেডি মুভি তখনই স্বার্থক হয় যখন কিনা মনের অজান্তেই দর্শকেরা হাসতে থাকে কিন্তু হামসকলস্ সে দিক দিয়ে ব্যর্থ আমার মতে কারন যতবারই হেসেছি বুঝে-শুনে হেসেছি কিংবা বলা যেতে পারে কেন হাসব তা বের করে তবেই হেসেছি।

কমেডি মুভিতে কাহিনিতে বাস্তবতা থাকে কি থাকেনা তার তর্কে না যাই তবে এই মুভির কাহিনিতে বাস্তবতা নেই বললেই চলে। ছোট্ট একটি প্লট, তাকে নানা রকম কমেডি নামের ফ্লেভারে বেলে আড়াই ঘন্টার মুভিতে পরিনত করা হয়েছে। তবে বিরতির পরের অংশটিতে ফ্লেভার বেশী ছিল তাই হেসেছি তখনই বেশী।

প্রিন্স চার্লস নিয়মিত সাজিদের মুভিতে অভিনয় করে যাচ্ছেন। হামসকলস্ মুভির শেষ অংশেও তার উপস্থিতি ছিল তবে তার ডায়ালগের চাইতে মেকাপেই আমি বেশী হেসেছি। খোদ প্রিন্স চালর্স দেখলেও হাসতেন বইকি!

মুভির শেষ অংশে তিন ডাবলস্ হুলুস্থুল করেই কাটিয়ে দিল এবং সত্যের বিজয় দিয়ে কমেডিয় ভঙ্গীতে মুভি শেষ করল। তবে শেষের দৃশ্যগুলো কেন যেন পরিচিত লাগছিল তবে মনে করতে পারছিনা কোথায় দেখেছি।

মুভির একটা বড় অংশ পাগলগারদে কেটেছে আর তার জেলারের অদ্ভুত শাস্তিগুলো আমার খুবই মজা লেগেছে। তবে জেলারের যাদের গুরু মেনে ছিব ঝুলিয়েছিল (গাদ্দাফি, সাদ্দাম, হিটলার, ইত্যাদি) তাদের চাইতে সি.আই.এ চীফের ছবি ঝুলিয়ে দিলে ভালো মানাত কারন অদ্ভুত, কষ্টকর শাস্তি প্রদানে সি.আই.এ ই সবার গুরু।

যারা কমেডি মুভি দেখতে ভালোবাসেন, তারা চাইলে মুভিটি দেখতে পারেন তবে না দেখলেও আপাতত কোন ক্ষতি নেই কারন দর্শক ক্ষরা দেখে মনে হচ্ছে খুব জলদিই মুভিটি টিভি পর্দায় চলে আসতে পারে। খামোখা মেগাবাইট নষ্ট না করলেও চলবে।

হামসকলস্ অবশ্যই মজার মুভি তবে কমেডি মুভির দিক দিয়ে পুরোপুরি সফল নয়। তারপরও মুভিটি দেখে আমার ভালো লেগেছে কারন মন খারাপের দিনগুলোতে সামান্য হাসি তা সে জেনে বুঝেই হোক না কেন, কিছুটা প্রশান্তি এনে দিল আজ।

আগামী সপ্তাহে ট্রাস্ফর্মারসের নতুন এপিসোড মুক্তি পাচ্ছে। চোখে থ্রীডি চশমা লাগিয়ে আরেকবার থ্রীলের জগতে হারিয়ে যাব এবং অবশ্যই তা নিয়ে একটি পর্ব লিখে হাজির হব দিনকয়েক বাদেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×