somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সকল মায়েরা তার নিজের সংসারে এক এক জন অভিনেত্রী

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার মা


বয়স যখন ৪ তখনই বাবা হারিয়েছি।অনেকে সেটা জানে না তা আমি ভাল করে জানি। কখনো প্রয়োজন ও মনে করি নাই।বাবার হাত ধরে স্কুলের যাওয়ার সৌভাগ্য আমার হই নাই।কিন্ত আমার মা আমাকে আর আমার ছোটভাইকে কখনো বাবার ঘাটতি বুঝতেই দেননি।আম্মু একটা স্কুলের টিচার।মাত্র ৩৫০০ টাকার বেতনে আম্মু আমাদের ৩ সদস্যের সংসার চালাতেন।

দুই মামা জসিম আর হুমায়ুন পুরো শিক্ষাজীবন এর খরচ চালিয়েছেন।আমার বাবার দায়িত্ব এরা দুজনই আজ পর্যন্ত পালন করেছেন।আম্মু চাইলেই বিয়ে করতে পারতেন কিন্ত দুই ছেলের দিকে তাকিয়ে আর ওই পথ বেছে নেননি।এমন ও দিন দেখেছি যখন রাতে ২ জনের ভাত খাওয়ার সৌভাগ্য হত।আম্মু সুন্দর অভিনয় করে বলত ও আমার খিদা নাই,গ্যাস্ট্রিক এ সমস্যা করতেছে তোরা দুই ভাই খেয়ে নে ।


শহরে এসে প্রথমে এমনও দিন গেছে যখন পকেটে টাকা ছিল না। হোটেলে ভাত খাওয়ার জন্য দরকার ৩৫ টাকা কিন্ত পকেটে ছিল ২০ টাকা। তো কি হয়েছে ২০ টাকা দিয়ে পাউরুটি আর কলা খেয়ে রাত কাটিয়ে দিয়েছি । হ্যাঁ আমি অনেক কেঁদেছি ও রাতের পর রাত চোখের নিচে কাল দাগ আছে দেখলেই বুঝতে পারবেন। ভাবতাম এই কষ্ট আমার মায়ের কষ্টের সামনে কিছুই না।


সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া ছেলেটি আজ শাটল ট্রেনে চড়ে বিশ্ববিদ্যালয় এ যায়।


২০০ টাকা দিয়ে হকারস থেকে শার্ট কেনার ছেলেটি আজ ব্রেন্ডের শার্ট পরে। উপর ওয়ালার দয়াতে, মিডেল ক্লাস ফ্যামিলির ছেলেদের মন শত কষ্ট থাকলেও মুখে হাসিটা ঠিকই থাকে। আজকের এই ঝলমলে মাহাতের চাবিকাঠি ৩ টা জিনিস ই-

●☞ শিক্ষা।
●☞ কষ্ট।
●☞ মা।



জীবনে কষ্ট থাকবে ই।পাহাড় সমান কষ্ট নিয়েও হাসি মুখে সামনে এগিয়ে যেতে পারলেই সফলতা আসবেই।নিজের ইনকামের টাকা দিয়ে মা কে ৭০০ টাকার শাড়ি দিছি এই ঈদে। পুরো ঈদে আম্মু শাড়িটা পড়ছে আর সবাইকে বলছে আমার ছেলে আমার জন্য শাড়িটা আনছে। মা জিনিসটা আসলেই পারেও এতো কষ্ট করতে । উপর ওয়ালা আমার মা রে বেহেশত রাখুক।

যদি লিখতে যায় তো খুব ছোট হয়ে যাবে, তাই বলে কিছু না কিছু তো লিখতেই হয়। নিজের জীবনের বাস্তব গল্প একমাত্র তারা লিখতে পারে, যাদের সৎ সাহস থাকে এবং অতীতকে কৃতজ্ঞতার সহিত আনন্দ সহকারে মনে রাখে এমন সব মানুষ। শুভ কামনা রইল তোমার প্রতি। জীবনে অনেক বড় হও। সৎ থাক, সৎ ভাবে জীবন যাপন করে মায়ের মুখে হাসি ফুটাও সাথে সমগ্র বাংলাদেশের। আমি নিশ্চিত তোমরাই আগামীর বাংলাদেশ। ধর্মান্ধ, দূর্নীতি , কালোবাজারি, ভেজাল মুক্ত একটি সমাজ, একটি জাতি, একটা দেশ উপহার দিবে হাতে হাত রেখে। আলো আসবেই, আজ না হয় কাল, আসতেই হবে।

তোমার মা সহ পৃথিবীর এমন সব মায়েদের প্রতি রইল আমার অফুরন্ত ভালবাসা সহ শ্রদ্ধা অবিরত। মা তোমাদের অনেক অনেক ভালবাসি।



মূল লেখা এবং গল্পঃ মাহতাব সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×