পৃথিবীতে থাকবো বলে
থাকতে চাই বলে
পাপ করি
স্বর্গের অমৃত লাভে কোন ইচ্ছা নাই
থাকতে চাই মানব সংসারে
তাই পাপ করি।
'জাগতিক যজ্ঞের হবি'র লোভে লোভী'
পড়ে থাকবো এই মাঝারে
তোমায় যেচে ডাকবো না খোদা
ভুলেও যেতে পারি !
পৃথিবী থেকে যেন ডাকতে পারি,'খোদা '
তাই পাপ করি।
প্রিয়,তোমাকে ভালোবাসি বলে
তোমার হাত ধরি
অধর চুমি
বুকের উপর মাথা রেখে উষ্ণতা চেটে নিই
'উম্মত্ত ভাবনা শধু আমার চোখে'
তাই পাপ করি ।
তোমার রাজভোগ,রাজদাসীর কামরচনায়
আমার রূচী নাই
এই মাটির এঁদো গন্ধ
প্রিয়া'র রক্তমাংসই আমার উপভোগ্য, আমার আরাধনা।
'তোমার শ্বাশত বাণী আমার বুকে',তারপর ও পদচ্যূত
ইচ্ছামাফিক।
জাহান্নামের আগুনে ঝলসে দিও
কথা রাখিও খোদা
তারপর ও পাঠাইও এই স্মরণখোলায়
মাতৃজঠরের দুয়ার ভেঙ্গে
পশু-পক্ষী কীট অথবা মানবের নিরন্তর সাধনায়
লতা পাতা ফুল ফল নির্মল বায়ু গিলে
আমি থাকতে চাই এ ধরায়
'হাজার যোনী ভ্রমনের সাহচর্য চাই'
এই মহীতলে তোমাকে ডাকতে চাই
তাই ভুল করি
তোমাকে ভুলে গিয়ে 'খোদা'
হোক পাপ,হোক পাপ
আমি পাপ করি
এই কামনায়।
উপযোগ:
হবি: যজ্ঞের প্রাপ্ত ফল ।
স্মরণখোলা: পৃথিবী।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।