চিবুক বেয়ে জলটুকুন পড়ছে
অন্জন-স্নাত-ভ্রুদেশ
কপোলের মিহি লোমকূপ জানে তার মাহাত্ম্য
কান্না হাসি আমাকে দেখেই,
জানো,
জন্ম থেকেই দায়ী আমি।
নির্জনে তোমার বক্ষে
সাদা পুরুষ আমি
গোপনে শয়নে মনণে
লুকোচুরি দুষ্টুমিতে
আমার আহল্লাদ
তোমার পণভঙ্গের মাশুল।
'আমার স্বপ্নে অসামান্যা তুমি'
যৎসামান্য রূচী ভিত্তিক সংসারে
হাঁপানো ইচ্ছা,তোমার চাওয়া পাওয়াতে
বড্ড বেমানান,
আমি ধরে বসে থাকি হাজার বছরের অন্ধকার।
ধারে জড়োয়ার আলোই কয়দিন চলা যায় !
নি:সীম ভালোবাসা নোঙ্গরে টান খায়,
হা:পিত্যেশ আর হা:পিত্যেশ।
পাখিকে বললাম 'তুমি মুক্ত'
খোলা আকাশ উড়তে পার
ঐ যে মেঘের দেশ,সুখের দেশ
কষ্ট তোমায় ছোঁবে না সেখানে
জ্বলবে কেন এই দু:খ-বুকে !
পাখি বলে....................
'আমি এখন আর উড়তে পারি না,
চাই ও না',
কিন্ত কেন?
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।