যতবড় ব্যবসায়ী
তত বড় জচ্চোর
গরীবের রক্ত চুষে
যাঁতা কলে মারে পিষে
জীবনভর চশমখোর
গরীবের রক্তচোর।
অল্প লাভে পোষায় না
দশগুন লাভ চাই তার
গরীবের রক্ত বেঁচে
গুলশানে খুলে বার।
মস্তবড় ভুড়ি,লম্বা জিহবা তার
দেখতে যেন তরবারি
গরীবের রক্ত চেটে খায়
যেন মজার তরকারি।
এতো খায় তবু কুলাই না তার
ওভারটাইম,পেনশন,গ্র্যাচুয়্যাটি
এবার খাবে গরীবের ঈদের বোনাস
ভীষন এক আবদার।
সুদখোর দাদন ব্যবসায়ী
যতসব আরৎদারের সিন্ডিকেট
করছে এদেশ ছাড়কার ।
তিন বেলার খাদ্য
শুধুমাত্র গরীবের রক্তই
তাদের দরকার।
গরীব মরে পাইকারীতে
খুচরাতে হয় ঘোষনা
ব্যবসায়ী দাফনে যায়
আহা হা 'ভালো মানুষ সে যে '
দুমুখো সান্ত্বনায়
করে বিশ্রী কামনা।
মিছিল হয়,মিটিং হয়
'দাম কমাও',গরীব বাচাঁও'
সাহসে বুক বেঁধে বাঁচে গরীব,
'আনন্দে মরে এই ছলে'
গর্ভভরে ব্যবসায়ী বলে," মিডিয়া ,সরকার তো আমাদের"
গরীবের পিন্ড যায় গঙ্গার জলে।
ভুখা নাংগা এদেশবাসী
মরে,গলে ,পুড়ে হয় ছাই
ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে
মরে ও শান্তি নাই।
দুর্নীতি দমনে
রয়েছে সরকার তৎপর
'চোরে চোরে মাসতুতো ভাই'
গরীব মরে অত:পর।
কোথায় ভ্যানগার্ড,কোথায় লাল কাস্তে
টিসিবি ঘুমায় নিরর্থক !
সব শালা গেছে চুলোয়
মুখে শুধু...............................
'গরীবের ওয়াস্তে' । 'গরীবের ওয়াস্তে' ।
গরীবের হাড় চিবানো
নিষ্ঠুর , আধুনিক এই সভ্যতা
'গরীবের ঘারে চলো
তবু ও গরীব মারো',
এ কী ধরনের ভব্যতা।
উপযোগ: দেখুন ভালো অবশ্যয় আছে, তবে তা আমার দেখার সৌভাগ্য খুব কম হয়েছে,আমরা যখন ভীন দেশ হতে আমদানী করি তখন আমাদের উৎপাদিত পন্যের দাম কমে।সারা বছর কাজ করে গরীব চাকুরে, ঈদের বোনাস নিয়ে হয় টানাটানি, আমি তাদের পরিবারের অংশ হিসাবে উপরোক্ত কথাগুলো বলছি।
যদি কেউ কষ্ট পান তবে ,ওদের বোনাসের টাকাটা দিয়ে দিয়েন , আমি শান্তি পাবো।
নতুবা আমাকে শাস্তি দিন।
ধন্যবাদ।
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।