মা বলেছে
মাসী তোমার
অতি সুন্দর দৃষ্টি
তাই তো তোমায় দেখতে এলাম
খেতে দাও গো মিস্টি।
মাসী বলে
আহা হা ছোট্টমণিরা
দুষ্টুমি করো না
চুপটি করে বসো
বোস ব্রাদার্সের রসগোল্লা দেবো
আমার কোলে এসো।
শোন মাসী ,
পিঠে পুলি পায়েস দিবে
সংগে দিবে খই
চলো এবার দাওয়ায় বসে
আমার মায়ের কথা কই।
মা যে আমার লক্ষী অতি
হাজার তারা ম্লান
মায়ের কথা মনে এলেই
সুখে ভরে প্রাণ।
এতো গোল করি তবুও
বকে না আমার মা
তুমি কি মাসী আসলেই
মায়ের সমান না !
একটি মাত্র মাসী তুমি
রাঁধুনীরা বেমানান
মায়ের মুখে শুনেছি কত
তোমার রান্নার সুনাম !
কী খাওয়াবে তুমি মাসী
মনে হয় বড় চিন্তায় আছো
নীচে একটা ফর্দ দিলাম
এবার তুমি বাঁচো।
ইকবালের ক্ষীরের সন্দেশ,
আর বনফুলের ঘি
ফুলকলির কাঁচা গোল্লা,
নোবেলটির দানা মিহি ।
প্যারামাউন্টের পানতুয়া,মধুবনের মোহনভোগ যে
সে কী অপূর্ব সৃষ্টি..........।
মুখে দিলেই চোখ বুঝে যায়
সাধুর ভাসান মিস্টি........।
আলাউদ্দিনের সেমাই আর পোড়া বাড়ীর চমচম
মুকতাকীমের কাবাব খেতে মন যে আজ উচাতন।
পোলাও কোর্মা রোস্ট দোপেঁয়াজি আর
লাল টকবেগুনে রান্না করা কই
ভাজি ভুজি শাক শুক্তো
আর দয়াময়ীর দই।
আকাশ হয়েছে মেঘলা
যখন তখন পড়তে পারে বাজ ।
খেলা-খেলার বিয়ের ভোজ হবে
মাসীর বাড়ীতে আজ।
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।