মনটা শুধু গ্রামে পড়ে আছে .........!!
আমার গ্রাম,আমার খুব কাছের বন্ধু
যখন ই গ্রামে যাই,সকাল থেকে শুরু হয় হাটাহাটি
এদিকে একটু গেলাম,মনে হয় ওদিকটা ডাকছে
আমি তাড়াতাড়ি গিয়ে হাত মেলাই.......
বুক মেলাই তাদের সাথে.....এ এক অসীম তৃপ্তি।
হাঁটছি মাঠের মধ্যে,হাতে কচি ভুট্টার মাজা
একদিকে ইরি ক্ষেত,পাশেই ফসলী
শশা ঝিঙা,মরিচ,ফুতাবেগুন,চিচিঙ্গা আর ও কত কী...........
একটু অন্ধকার.........,ডাহুক,শালিকসংসার,ঘুঘুরদের উকিঝুকিতে
শরীরের সাথে সন্ধ্যাটা মিশে যাচ্ছে ।
ফল,ঝিংগার বনে হলুদ ফুল গতগোধূলী আভায় পণ ভাংগে।
ঝোপে ঝোপে জোনাকী,কিছুক্ষন আগে একটু বৃষ্টি হয়ে গেছে.....
মোইনা মাটির উপর নরম নরম ঘাসে পা পিছলাই
তবু ও হাঁটি.......মন ভরে না।আমার মন ভরে না.....।
আমার গ্রাম, তুমি আমার রক্তঋণ,
আনন্দ-বেদনায় মানুষগুলো কত আপন কত সুহৃদ !
বর্ষায় খাল বিল একাকার,জলের মহোৎসব
সুর ছন্দে ক্ষনপাগল বাতাস নাচে
শিবের গাঁজনে.....। রাস্তার ধারের জলরেখায় ভাসে কূলহারা খড়কুটো,
মেলগোটা,হিজলের বীজ ,কচুরিপানার ফুল।
বাড়িতে খুব কমই থাকি......সারাদিন টো টো আর জলে ভাসা.।
আমার গ্রাম আমার অব্যক্ত আর্তনাদ।
উপযোগ: মোইনা মাটি: আঁঠালো মাটি।মেল গোটা: মেল(আগাছা) গাছের গোটা। ফুতা বেগুন: গোল ছোটবেগুন।
আলোচিত ব্লগ
বাদশা: বংশালের গডফাদার

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান
শেষ রাত
২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।
বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন
আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।