তোমার কি মন খারাপ? আমার প্রশ্ন?
নাতো? বৌ এর উত্তর।
আমার উপর মেজাজ খারাপ? আবার প্রশ্ন?
বললাম তো না! বৌ এর উত্তর।
আমি নিশ্চিত কিছু একটা সমস্যা হয়েছে!
বল কি হয়েছে? অফিসে যাবার সময় এসব ভালো লাগেনা? সমস্যাটা কি বল? আমার তেতো মন্তব্য।
কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? কোন অভিযোগ করেছি? না খারাপ কিছু করেছি? যেটা তোমার পছন্দ না? তাহলে মন খারাপ হল কোত্থেকে? বৌ এর অভিযোগ!
তাহলে দুইটা কাপে চা কেন?! আমার প্রশ্ন?
বৌ অবাক! প্রশ্ন মিশ্রিত জিজ্ঞাসা, চোখে মুখে?
বললাম, দেখ আমি জানি এই যে চা নিয়ে এলে, এতে চা, চিনি, আদা সবই আছে, কিন্তু আসল জিনিষটাই নাই?
কি সেটা? বৌ এর জিজ্ঞাসা?
বললাম, ভালবাসা। হ্যাঁ, এই চায়ে ভালবাসা মেশান নেই!
বৌ তো আরও অবাক! বলল, কেন? চায়ের মধ্যে আবার ভালবাসাবাসির কি আছে? আর যদি থেকেও থাকে, এখানে তার কমতি কোথায় দেখলে?
বললাম, দেখ আমি জানি, তুমিও যান, যদিও আমরা মুখে কখনো, কেউ কাউকে বলিনি, তারপরও, যখন তোমার চায়ে ভালবাসার ছোঁয়া থাকে, তখন তুমি একটা মগেই চা নিয়ে আসো!
আর আমি বানালে, আমিও একটা মগে চা নিয়ে আসি! কখনই দুটো মগে আমরা চা খাইনা!
ঠিক ডাইনিং এ ভাতের টেবিলেও তাই, আমরা একই গ্লাসে পানি খাই! কখনই আমাদের গ্লাস দুটো থাকেনা!
ঝগড়াঝাঁটি বা মনোমালিন্য হলে যদিও দৃশ্যপট পরিবর্তন হয়! দুজনের দুটো চায়ের মগ, দুটো পানির গ্লাস!
ঠিক কিনা বল?
তোমার মতে, এতে মহব্যত আরও বাড়ে আর আমার মতে, ভালোবাসাটা আরও মাখামাখি হয়!
একথা বলার পরেই, আমার উপর থেকে রাগ, অভিমান সব এক নিমেষেই উধাও!
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


