somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর তোদের? বড্ড দেরি হয়ে গেছে......... (কথাগল্প)

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরে তুমি যে, কেমন আছো?

এইতো এখন আছি বেশ, তোমাকে দেখার পরে!

মানে কি! আগে ভালো ছিলেনা নাকি?

নাহ, ছিলাম না। মনটা বেশ উদাস আর বিক্ষিপ্ত ছিল, কিন্তু তোমাকে দেখার পরেই যেন নিজে নিজে ঠিক হয়ে গেল!

কি যা, তা বলছো বলতো! ভেবে বলছো কি কিছু?

হ্যাঁ ভেবেই বলেছি আর বুঝেই বলেছি।

ওভাবে বোলোনা প্লিজ, অসস্থি হয় খুব।

আর কি করবো আমার যেমন লাগলো সেটাই বললাম। তোমার কেন অসস্থি হয়?

অদ্ভুত কথা বলছো তুমি, এভাবে বললে কেমন জানি একটা মানসিক সঙ্কটে পরে যাই!

মানসিক সংকটে! কেন আর কিভাবে?

শোণ, আমি বলি আর তুমি ভেবে দেখ তো কতটা ঠিক বা বেঠিক বলেছি।

হূম বল......

শোণ তোমার মত রূপসী, বিদুষী, গুণের আঁধার, স্মার্ট ও এতো এতো আধুনিক আর সর্বোপরি আকর্ষণের সব রকম অনুষঙ্গই তোমার আছে। আর তোমার মত কেউ যদি কোন ছেলেকে বলে যে “তোমাকে দেখেই মনটা ভালো হয়ে গেল বা আনন্দ ভরে গেল, তবে সে যত বড় সাধুই হোকনা কেন, তার মনের মাঝে একটু না একটু মিথোসক্রিয়া তৈরি হবেই হবে। যদি কেউ সেটা অস্বীকার করে করতে পারে। কিন্তু নিজের কাছে অন্তত স্বীকার করতেই হবে। নইলে সে নিজের সাথেই নিজে মিথ্যে বলছে। সুতরাং.........

সুতরাং কি?

সুতরাং ওভাবে বলোনা প্লিজ। কেমন জানি লাগে, তোমার যা হয় হোক, সেটা মনের মাঝেই রেখ, আমাকে বোলোনা। আর, আর আর একটা কথা?

কি বল?

আমাকে দেখে কেন তোমার অমন হয়? আমি তো এমন বিশেষ কেউ নই যে তোমার এমন লাগার কোন কারণ থাকতে পারে। আর আমি তো তোমার স্ট্যান্ডার্ড এরও নই, তবে কেন তোমার এমন লাগে? খুব জানতে ইচ্ছে করছে?

কারণ, আমার কেন যেন মনে হয়, তুমি খুব খুব করে ভালোবাসতে পারো। অনেক অনেক মায়া দিয়ে দুঃখকে দূরে সরিয়ে দিতে পারো। ভীষণ ভীষণ আন্তরিক আবেগ দিয়ে আনন্দে ভরে তূলতে পারো। অনেক বেশী আগলে রাখতে জানো, যেটা মেয়রা মনে মনে খুব করে চায়। আর সব চেয়ে যেটা বেশী করে মনে হয়, সেটা হল... তুমি শুধু ভালোবেসেই পাগল করে তূলতে পারো। যেটা শুধু আমার নয় কে কোন মেয়েরই আজন্ম স্বপ্ন! আকাঙ্ক্ষা, লোভ বা চাওয়াও বলতে পারো।

ধুর তুমি কিজে বলোনা, আজকাল কি এমন মেয়ে আছে নাকি যে শুধু ভালোবাসা চায়, ভালোবাসায় ভাসতে চায়, ভালোবাসায় হারাতে চায়। আর শুধু ভালোবাসা নিয়েই অনন্ত কাল বেঁচে থাকতে চায়? আছে বল? নেই।

তুমি কিচ্ছু জানোনা, তোমরা ছেলেরা আমাদের মেয়েদের উপরের চাকচিক্যই দেখ, রঙ করা চুল দেখ, ভ্রূর চিভের মাস্কারা দেখ, চোখের কোণের চিকন কাজল দেখ, গালের উপটাণ দেখ, ঠোটের গ্লশি লিপস্টিক দেখ, টোল পরা হাসি দেখ, খাঁজ কাটা থুঁতনি দেখ।

তোমরা ছেলেরা চোখের নিচের কালো দাগ দেখোনা, উপটাণে ঢেকে যাওয়া বিবর্ণ গাল দেখোনা, টোল পরা গালের ভিতরের কষ্ট দেখোনা, ঠোটের কোণে বয়ে চলা দুঃখের হাসি দেখোনা, মেয়েদের ভিতরের কান্না আর বিষণ্ণতা দেখোনা।

নাহ, এই কথা গুলো তোমাকে বলছিনা। তুমি এমন নও সে আমি জেনেছি, সে আমি বুঝেছি, সে আমি অনুভব করেছি। তুমি ভালোবাসতে পারো উজাড় করে, তুমি কাছে টানতে পারো ভীষণ মায়া দিয়ে, তুমি বুঝে ফেলত পারো কিছু না বলতেই! তুমি অনুভব করতে পারো আমাকে সে আমি জেনেছি।

তাই তো হারিয়েছি তোমাতে। খুঁজি তোমাকে আমার আমাতে, আশেপাশে, কাছে-দূরে, দিনে-রাতে, ঘূমে-জাগরণে, স্বপ্নে আর কল্পনায়! যেখানে তুমি থাকোনা বা পাইনা সেখানে তোমাকে ভেবে নেই। ইশারায় কাছে ডাকি, মনে মনে কথা বলি, আর অণুভবে ভর করি।

আহা, এভাবে আর বোলোনাতো, আমাকে সংকটে ফেলোনা, আমাকে নিয়ে ভেবোনা, আমাতে নিজেকে জড়িওনা।

শোণ তোমাকে একটা কথা বলি। সেটা হল, মেয়েরা বাইরে যেমনই হোকনা কেন, ভালো মেয়েরা সত্যি কারের ভালো মেয়েরা শুধু সত্যিকারের ভালোবাসাই চায়। আর কিচ্ছু চায়না, কিছুই চায়না। সে তুমি যাই বল।

তাই তোমাকেই ভাবি আর তোমাকে থাকি, একা একা গান শুনি আর অসম্ভব স্বপ্ন বুনি।

তুমি-আমি, আমি-তুমি, আমি-তুমি আর তুমি-আমি।

পাগলী কোথাকার?

পাগল কোথাকার?

দুই পাগলে দেখা হল অসময়ে।

ছেলেটি মনে মনে বলে, তার মনেক বোঝাল.........

“ওরে নির্বোধ এটা অন্য পৃথিবী,
আর তোদের?
বড্ড দেরি হয়ে গেছে!”
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×