somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেনো আঙুলে ভালোবাসা......! (কথাগল্প)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার হাতটা একটু দেখি?

কোন হাতটা?

বাম হাত।

কেন?

অনেক সুন্দর মনে হল তো তাই ভাবলাম আর একবার দেখি।

নাহ, দেখাবোনা!

কেন?

লজ্জা লাগে!

হাত দেখাতেই লজ্জা!!

হুম...

আচ্ছা ঠিক আছে, তবে হাত নয় তোমার বাম হাতের কেনো আঙুলটা একটু দেখি?

কেনো আঙুল কেন, কেন? অদ্ভুত তো! হাত বাদ দিয়ে হঠাৎ কেনো আঙুলের দিকে গেলে কেন?

শুনবে?

হুম, বলত......

তুমি কি তোমার কেনো আঙুলটা কখনো দেখেছ ঠিক মত? মনে হয়না?

নাহ সেভাবে তো ভাবিনি বা খেয়াল করিনি কখনো, কি আছে বা কেমন। তোমার কি মনে হল হঠাৎ বল শুনি?

আঙুর দেখেছ কখনো? হ্যাঁ দেখেছো তো বটেই, তবে খাবার জন্য দেখেছ। মন থেকে একটি আঙুরের চারপাশ ভালোভাবে দেখেছ কখনো? মনে হয়না। চোখ বন্ধ করে ভেবে দেখতো একটা সবুজ আঙুর যেটা সবেমাত্র পাঁকতে শুরু করেছে। কেমন হয় তার রঙের বিবর্তন? সবুজ থেকে প্রথমে একটু সাদাটে বর্ণ হয়, তারপর হালকা হলুদ একটা আভা, এরপর ক্ষীণ লাল আর তারচেয়েও ক্ষীণ গোলাপির মিশ্রণে একটা অন্য রঙ ধারন করে। দেখেছ বা অনুভব করেছ কখনো একটি আঙুরকে এমন করে? করোনি সে জানি।

উহ অদ্ভুত তুমি, কোথায় আমার কেনো আঙুল আর কোথায় তোমার সবুজ আঙুরের রঙের বিবর্তন! কিসের সাথে কি?

আমাকে শেষ করতে দাও আগে, তারপর না হয় মিলিয়ে দেখ?

কি মিলিয়ে দেখবো, কি সব বলছো আবোল তাবোল! মাথাটা তোমার এক্কেবারে গেছে, ডাক্তার দেখাও তুমি! চল তোমাকে সাইকিয়াট্রিট এর কাছে নিয়ে যাই?

আচ্ছা তাই, তবে শেষ করি আগে?

হুম কর, শেষ কর।

তোমার ওই কেনো আঙুলের প্রতিটি কড়াকে আমার উপরের ওই আঙুরের মত মনে হয় জানো তো? সবুজ আঙুর যেমন হালকা পেকে গেলে কেমন একটা লাল-গোলাপি আভা ছড়ায় ঠিক তেমনি, তোমার আঙুলের প্রতিটি কড়াও যেন এক একটা হালকা পেকে থাকা লাল-গোলাপি আঙুর!

কখনো কখনো তোমার ওই কেনো আঙুলটাকে আমার একটা অনেক অনেক আদুরে তুলতুলে বেবি মনে হয়। মনে হয় চেয়ে থাকি আর চেয়ে থাকি! একটু খানি ছুঁয়ে থাকি! আর কি ভীষণ নরম তুলতুলে! মাখনের মত মসৃণ!

কি বলছো যা... তা...

আচ্ছা শেষ হয়নি তো এখনো, আগে শেষ করি?

এখনো শেষ হয়নি! আর কি বাকি আছে?

বলছি তো শোন তবে......

খেজুরের রঙ দেখেছো কখনো? বেশ গভীর লাল, যেটা আমাদের চোখে অনেকটা কালো বলে মনে হয়? আসলে ওটা কালো রঙ নয়, ওটা লাল। বেশ গভীর লাল রঙ যখন একত্রে একই জায়গায় এসে জমাট বাঁধে, তখন সেটা আপাত দৃষ্টিতে লাল না দেখিয়ে কালো দেখায়। তবে খুব ভালো ভাবে দেখলেই বোঝা যায় যে ওটা কালো নয়, লাল! আর তোমার ওই আঙুলের মেহেদী রাঙা নখ? সেতো যেন লাল আর কালোর মিশ্রণে মিষ্টি খেজুর! দেখ-দেখ, দেখ একবার!

উহ অসহ্য...... থামবে তুমি, নাকি ধাক্কা দেব তোমাকে?

কেন আমি খারাপ কি বলেছি বল?

খারাপ বলেছ কে বলেছে... এসব শুনে কি ঠিক থাকা যায় বল?

কেন, কি হল, কি হয়েছে?

কি হয়েছে তুমি কি বুঝবে? তুমি তো বলেই শেষ করেছ, আমার ভেতরে কেমন লাগছে তুমি কি তা জানো? জানোনা আর জানবেওনা! সেটা তোমাকে জানতেও হবেনা।

কি উদ্ভট আর অদ্ভুত তুমি!

কেন, কিরকম আর কিভাবে?

এই যে শুধু কেনো আঙুলেই কে এতো এতো এতো ভালোবাসা যায়, এতো আবেগ আর উপমা দিয়ে ব্যাখা করা যায়, কোনোদিন কেউ ভেবেছে কি না ভাবতে পারবে, তুমি ছাড়া?

থাক আর এতো ভালোবাসা দেখাতে হবেনা তোমায়......

এবার তোমার কেনো আঙুলটা দাওতো আমায়? আমার বাম হাতের মুঠোয়!

নাহ, লজ্জা লাগছে! তোমার বিশ্লেষণে শুনে আমার কেনো আঙুলের আজ লাজে মরি মরি অবস্থা......!!!

দেবেনা?

না দেব দেব, এই নাও তোমার কেনো আঙুল!

ইস কি অদ্ভুত! আর কি সুন্দর, কি তুলতুলে আর কি আদুরে...!!

কেনো আঙুলে ভালোবাসা.........!

শুভ বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×