somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইদ নাকি ঈদ??

২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদ নাকি ঈদ!! বাংলা একাডেমীর মতে সকল বিদেশি শব্দে "ঈ" ব্যবহার করা যাবেনা, বিদেশি শব্দে "ই" ব্যবহার করতে হবে। এছাড়াও অনেক বাংলা শব্দের ক্ষেত্রেও "ী" তুলে "ি" ব্যবহার করা হয় এখন। যেমন: আগে ছিল "বাংলাদেশী" কিন্তু এখন লেখা হয় "বাংলাদেশি" এটা ছাড়াও বিহীত, বিহীন সহ বেশকিছু শব্দের "ী" তুলে "ি" দেয়া হয়েছে। এগুলো তো দেশি শব্দই তাহলে পরিবর্তন কেন?? দেশি বিদেশি পরে আগে জানতে চাই এইসকল পরিবর্তনের প্রয়োজনীয়তা কতটুকু এবং এর উপকারিতা ও অপকারিতা কি কি??

আমরা ৯০দশকের প্রজন্ম তবুও জানি যে বাংলা স্বরবর্ণে একটি অক্ষর ছিল দেখতে অংক সংখ্যা (৯) নয়ের মত যার নাম ছিল "লী"। এই "লী" এর ব্যবহার না থাকায় তাকে পাঠ্যপুস্তক/স্বরবর্ণ থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে অনেক আগেই। আসলে এই "ঈ, ঊ, ী, ূ, ৯" এগুলো শব্দের গভীরতা উচ্চারণের ক্ষেত্রে ব্যবহৃত হতো বা হয়, এক্ষেত্রে সবকিছু যদি সহজে উপর দিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে "ঈ, ঊ, ী, ূ" এগুলোর ব্যবহার বন্ধ করে এগুলোও তুলে দিলেই হয়।

কথা হচ্ছে "ঈদ" নিয়ে। আমরা যারা কম বেশি আরবি পড়েছি তারা জানি আরবি হরকত, তানবীন ও মদ এর ক্ষেত্রে উচ্চারণ ভিন্ন ও দীর্ঘ হয়। মদ এর ক্ষেত্রে উচ্চরণ চার আলিফ পর্যন্ত দীর্ঘ হয় এবং বেশকিছু হরফের উচ্চারণ গভীর হয় অনেক, তেমনই একটি আরবি "عيد" (ঈদ)। লক্ষ্য করলে দেখবেন যে আরবি ঈদ বানানের "عيد" পৃরথম দুটি হরফ ডানদিক থেকে যথাক্রমে "আঈন ও ঈয়া" দুটি হরফের উচ্চারণই বেশ গভীর যে কারণে শব্দের গভীরতা "আঈন ও ঈয়া" লিখতেও আমাকে "ঈ" ব্যবহার করতে হয়েছে যা "ই" ব্যবহারে বোঝানো সম্ভব নয়। সুতরাং, বাংলা একাডেমী বললেই ঈদ কখনো ইদ হয়ে যাবেনা।

আর একটা কথা (বাংলা "একাডেমী") আমরা সবাই হয়ত জানি যে "একাডেমী" শব্দটা বিদেশি/ইংরেজি শব্দ যার বাংলা অর্থ "শিক্ষায়তন, শিক্ষায়ন, বিদ্যালয়, তাত্বিয় শিক্ষা প্রতিষ্ঠান" ইত্যাদি। আমার কথা হচ্ছে বাংলা তত্বের কারখানার নাম যদি হয়
=> বাংলা একাডেমী
=বাংলা+ইংলিশ/ইংরেজি
=বাংলিশ/বাংরেজি
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×