প্রত্যাশা কালস্রোতে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অতীতের পানে ফিরে তাকালেই শুধু দেখি
কিছু বাসি হয়ে যাওয়া সুখ,
যার কোন পাওয়া নেই।
কোন বর্তমান নেই,
কিংবা ভবিষ্যত ।
সেখানে আছে আরো কিছু কষ্টময় , অক্ষয়, পুনর্জীবনী যন্ত্রণা ।
যা আটকে দিতে চায় পথ ।
সেখানে কিছুই পাইনা খুঁজে,
চারিপাশ ধুসরিত
কেমন ছিলাম আমি নিজে
হারানো সময়ের পানে
অতীত প্রান্তরে ।
ভবিষ্যতের পানে তাকাই আমি,
সেখানে অপেক্ষামান সব সুন্দরেরা বসে।
নিয়ত আহ্বানে টানে
মায়াময়ী ডোরে,
স্বপ্নময় প্রান্তর পাশে ।
বর্তমানের রথ আছে বসে,
আমায় নেবে বলে সাথে,
সময়ের স্রোতকুলে ভেসে
ঐ যে মহাকালের পথে,
যাব আমি , আসছি এখন
শুধু পাথেয়খানির খোঁজে ,
চলছি অবিরত, পথপানে,
ক্লান্ত দুচোখ বুজে।
এই তো আসছি আমি,
দাঁড়াও একটু খানি,
অতীতের পিছুটান ছেড়ে,
সময়তাড়নে তেড়ে,
আপনাকেই নিয়ে চলি
স্বপ্নিল এক আলোকিত প্রভাতের খোঁজে।
সতত
জীবন কোলাহলে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন