somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্পৃশ্য শ্রাবণ

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রাবণ -
তুমি আসবে কখন ?
সিক্ত করবে দিয়ে স্নিগ্ধ স্পর্শ ?
ধুর তুমি যেন সত্যিই অস্পৃশ্য
আমি যে মরি অন্তর্দহনে,
একটিবার আসো,
ভিজিয়ে দাও আমায়, কোমল স্পর্শে,
আসবে তো ?
আমি কিন্তু খুলে রেখেছি উত্তরে বাতায়ন,
তুমি আসবে বলে,
তোমার মায়াময়ী সিক্ত সমীর বানে,
আমার নয়নবদনে
বইয়ে দেবে প্রশান্তির আবেশ
পিপাসিত মনে ,
বুজে থাকা স্নিগ্ধ দুনয়নে ।

তুমি আসবে তাই,
আমি অবিরাম রচে যাই গান ... রঙিন তুলিতে এঁকে
স্বপ্নসুরে মেখে ,
কী অপরুপ রুপে দেখ তার তান ।

তুমি আসবে বলে
গাছের পাতারা মর্মর ধ্বনি তোলে,
প্রতীক্ষার মলয়ে দোলে,
ঝিঁঝিরা গীত বুনে,
আসন্ন তব আগমনে,
কত যেন বেসে ভালো
জোছনার মধু আলো,
মিষ্ট মায়াময়ী স্বপ্ন সন্তরণে -
নিরবধি মৃদু কলকলে
ছলছলে জলে ঐ সমুদ্র পেরিয়ে ,
ছাপিয়ে উতরানো জল ছাড়িয়ে,
তুমি আসবে বলে -

জানিনা কবে আসবে তুমি ; প্রতীক্ষাবসানে -
পুলকিত প্রফুল্ল মনে
নিরাশার ধুলো হাওয়া সবে,
নিমেষেই মন ছেড়ে যাবে ভেগে -
স্বপ্ন ছড়াবে মন ভরাবে
অন্তহীন আবেগানুরাগে
হৃদয় সায়র উঠবে উথলে
নূতন ঢেওয়ের কলরোলে
তুমি আসবে বলে ....

কিন্তু একি!
এ কী অদ্ভুত কান্ড দেখি!
আমার হৃদয়ের পটে
তিলে তিলে ভরে উঠা অতল সায়র -
কেন শুকিয়ে দিতে চায় পাষণ্ড দিবাকর?
পালছিড়ে নৌকোটা এলোমেলো ছুটে
ভীড়ে গিয়ে অজানার তীরে
দিশেহারা ধোঁয়াটে প্রান্তরে
কুয়াশায় আবছায়ে ছুটে অস্ফুটে

খুজে তীর অবিরাম হাতড়িয়ে চলে ....
তুমি আসবে বলে ' অস্পৃশ্য শ্রাবণ ' ।



-ছাকিবুর রাহাত
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×