somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘লুমিয়া ১০২০’ বনাম ‘গ্যালাক্সি এস ৪’

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন হিসেবে জনপ্রিয়তা শীর্ষে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪। এই স্মার্টফোনটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই ১১ জুলাই ‘লুমিয়া ১০২০’ নামের একটি উইন্ডোজ ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে নকিয়া। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
কয়েক বছর ধরেই স্মার্টফোন ক্যামেরা ধীরে ধীরে উন্নত হচ্ছে। কিন্তু দ্রুত বর্ধনশীল প্রযুক্তিপণ্যের বাজারের কারণে ক্যামেরার উন্নয়ন স্থিতিশীল হয়নি। নকিয়ার লুমিয়া ১০২০ মডেলের স্মার্টফোনটিতে ব্যবহূত হয়েছে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা, যা গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনের ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাকে একলাফে ছাড়িয়ে গেছে।
সিমবিয়ান অপারেটিং সিস্টেমনির্ভর পিওরভিউ ৮০৮ স্মার্টফোন থেকে সরিয়ে লুমিয়া সিরিজের নতুন স্মার্টফোনে এ ক্যামেরাপ্রযুক্তি যুক্ত করেছে নকিয়া। উইন্ডোজনির্ভর স্মার্টফোনে এ ক্যামেরাপ্রযুক্তি যুক্ত করার ফলে স্মার্টফোনে পেশাদার আলোকচিত্রী তৈরি হবে বলেও গবেষকেরা ধারণা করছেন। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, লুমিয়া ১০২০ স্মার্টফোনটিতে যে সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরার সঙ্গে তার সমন্বয় করা হয়েছে, এতে ভোক্তাদের কাছে নিঃসন্দেহে গ্রহণযোগ্য হবে।
৪১ মেগাপিক্সেলের ক্যামেরা ছাড়াও লুমিয়া ১০২০ স্মার্টফোনটিতে রয়েছে ৬ লেন্সবিশিষ্ট কার্ল জেইস অপটিকস, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার ও অপটিক্যাল জুম; অর্থাত্ লুমিয়া ১০২০ মডেলের ক্যামেরার মাধ্যমে জুম ইন ও ছবি রিফ্রেম করা যাবে। এতে রয়েছে ডুয়াল ক্যাপচার নামের বিশেষ ফিচার। নকিয়ার দাবি, নতুন লুমিয়া ফোনটিতে উন্নত ক্যামেরার পাশাপাশি উন্নত শব্দ, দীর্ঘক্ষণ চার্জ ও নিরাপদ ব্রাউজিংয়ের সুবিধা রয়েছে। লুমিয়ার ১০২০ মডেলটিতে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন এস৪ প্রসেসর ও দুই গিগাবাইট র্যাম। ৪ দশমিক ৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।বিস্তারিত
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×