somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রচলিত জামিয়ার ভীড়ে আসল জামিয়ার মান থাকলো কই?

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভৈরবের ওপারে আশুগঞ্জ পড়তাম। আমাদের মাদরাসাটা ছিলো শহরতলী এলাকায়। শহরটা অবশ্য থানা কেন্দ্রিক। ওই এলাকার আশপাশ মিলিয়ে "জামিয়া" মাদরাসা ছিলো ছয়-সাতটা। শহরেও আরো ছিলো। আমাদের কিশোরগঞ্জ শহরে, আমার জানা মতে "জামিয়া" মাদরাসা আছে পনেরটার উপরে। আর প্রত্যেক থানা ভিত্তিক যদি আরো ছয়টা করে ধরি তাহলে, সদর মিলিয়ে তেরো থানায় মোট জামিয়া আছে ৮৭ টি।
এবার শুনেন,
কিছুদিন আগে আমাকে দাওরা(সরকার কর্তৃক মাস্টার্স স্বীকৃত) শেষ করা এক আপু কল দিয়েছিলো। মাদরাসায় সবার কাছে আমি, ইন্টারনেট সমন্ধে সবজান্তা লোক ছিলাম। উনি ইউরোপের কোন একটা দেশে যাবে, তাই ইন্টারন্যাশনাল ভ্যেক্সিন সার্টিফিকেট লাগবে।
আমাকে বললো, কিভাবে কী করতে পারি(?)
আমি গভঃ ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার নিয়মকানুন বলে দিলাম। একটা ভিডিয়োও দিলাম সহজতর হওয়ার জন্য। ওখানে এডুকেশন ব্যকগ্রাউন্ড প্রমানের জন্য কিছু অপশন ছিলো। যেমন, কোন স্তর শেষ করা হয়েছে। উনি ভাবলেন যেহেতু দাওরা শেষ তার মানে মাস্টার্স স্তর শেষ করা হয়েছে, উনি দিলেন মাস্টার্স। তারপর অপশন আসলো কোন প্রতিষ্ঠান থেকে। ওখন থেকেই আসল ঘটনার শুরু হয়েছিলো। তন্নতন্ন করে "বিছ্রায়াও" মাদরাসার নাম বের করা গেলো না। হতাশ হলেন।
"জামিয়া" আরবি শব্দ, যার অর্থ বিশ্ববিদ্যালয়। ইংলিশে যেটাকে ইউনিভার্সিটি বলে। বাংলাদেশে প্রচলিত জামিয়ার হিসাব টানলে আট নয় হাজারে দাঁড়াবে। টিনের চারটা বেড়া দিয়েই নাম তুলে জামিয়া। জামিয়াতে আবার প্রথম বর্ষ / ইয়াজদহমও আছে। বাংলাদেশের প্রত্যেকটা জামিয়াতেই শিশু শ্রেণী আছে। আর একটা ঠুনকো মাস্টার্সের স্বীকৃতি আছে। অথচ জামিয়ার মান বজায় রেখে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আলাদা অনুষদ অনুযায়ী পড়াশোনা হওয়ার কথা ছিলো। আল ফারাবির মতো সাহিত্যিক, ইবনে সীনার মতো ডাক্তার, উমর খৈয়াম, ইবনে বতুতা উপহার দেওয়ার কথা ছিলো। কে কথা বলবে এই জগাখিচুরি নিয়ে(?) নিজেরই খারাপ লাগে। প্রচলিত জামিয়ার ভীড়ে আসল জামিয়ার মান থাকলো কই?

-শবনম আয়েশা তাশফী

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×