ঢাকা শহরের উত্তরে মহাখালী আমতলী সড়ক ও গুলশান-১ এর সংযোগ স্থলের মাঝামাঝি ব্র্যাক সেন্টারের বিপরীতে অবস্থিত মসজিদে গাউসুল আজম । গত ২৭শে মে, ২০১৪ইং তারিখে অফিসিয়াল কাজে গিয়েছিলাম ঐ এলাকায় । দুপুরে মধ্যাহ্ন বিরতির সময় নামাজ পড়ার জন্য কাছাকাছি মসজিদ খুজঁতে গিয়ে চোখে পড়ল অসম্ভব সুন্দর "মসজিদে গাউসুল আজম"।
মসজিদে ঢুকে প্রথমে দেখলাম লম্বা গাড়ির সারি বাম দিকে। আমার লক্ষ্য ছিল ওজুর জায়গা খুজে বের করা । তাই মসজিদের প্রধান ফটকে ফিরে এসে উপস্থিত নিরাপত্তা রক্ষী বা গেটম্যান কে বললাম ওযুর জায়গা কোন দিকে? তিনি বলার পর ওযুখানা থেকে ওযু করে যোহরের নামায আদায় করলাম। তারপর নামায শেষ করে মসজিদটা একটু ঘুরে দেখার ইচ্ছা হল, তবে এই সুযোগে কয়েকটা ছবি ও তুলে নিলাম ।
প্রথমে উপরের ছবিটি তুললাম এখানে প্রথমে লিখা ছিল পবিত্র কলেমা, এরপর যা লিখা ছিল তা হলো- 'আউলিয়া কুলশি রমনী গাউছুল আজম বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী (র
এরপর ভিতরের অংশের ছবি - এখানে বিশাল নামাযের স্থান যা ছবি দেখে সহজেই বোঝা যাচ্ছে । যা সুন্দর নীল গালিচা দ্বারা বেষ্টিত।
এই ছবিটি গুম্বুজের উপরের অংশ ।
এই ছবিটি মসজিদ কম্পাউন্ডের পূর্ব অংশের, উপরে খোলা আকাশ দেখা যায় এখান থেকে ।
এই ছবিটি মসজিদের বাহিরের অংশ ।
এই ছবিটি মসজিদের দ্বিতীয় প্রধান ফটক ।
এক কথায় অসাধারন একটি মসজিদ!
তবে বের হবার সময় গাড়ির সারি দেখে মনে হল এখানে গুলশানের অনেক ধনী ব্যাক্তিরা গাড়ি নিয়ে নামাজ পড়তে আসেন ।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



