
এ সুরা পবিত্র কোরআনের সর্ব প্রথম সুরা। একারনেই এসুরার নাম দেওয়া হয়েছে ফাতিহাতুল কোরআন। অর্থাত কোরআনের প্রারম্ভিক । এছাড়া আরোও বহু নাম আছে এ সুরার যেগুলো হলো-
ক. সুরা ফাতিহা
খ. উম্মুল কোরআন
গ. ফাতিহাতুল কিতাব
ঘ. শাফিয়াহ
ঙ. সার’ই মাছামী
চ. হামদ্
ছ. তা’লিমুল্ মাসআলাহ্
জ. মুনাজাত
ঝ. কোরআনে আযীম
ঞ. উম্মুল কিতাব
ফযীলত:
হাদীস শরীফে বর্নিত- সর্বাপেক্ষা উত্তম যিক্র্ হলো- ’লা-ইলা-হা ইল্লাল্লা-হ্’ এবং সর্বাপেক্ষা উত্তম দোয়া সুরা ফাতিহা।
হযরত আবু হোরায়রা (রা

থেকে বর্নিত আছে- তিনি বলেন, রাসুলুল্লাহ (ছ

বলেছেন, যার হাতে আমার জীবন তার কসম, সুরা ফাতিহার দৃষ্টান্ত, তাওরাত, ইঞ্জিল, যাবুর প্রভৃতি অন্য কোন আসমানী গ্রন্থে তা নেই-ই এমন কি পবিত্র কোরআনেও এর সমতুল্য অন্য কোন সুরা অবতীর্ন হয়নি-( মা’রিফুল কোরআন)
ক্স সুরা ফাতিহার শেষে আমীন বলা সুন্নত কিন্তু আমীন সুরার অংশ নয় ।